আজ শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
৩০ আশ্বিন, ১৪৩৩ | ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৭°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৪১%

চিনা বিনিয়োগ ও বাণিজ্য বাড়াতে এনসিসি ব্যাংকের বিশেষায়িত ‘চায়না ডেস্ক’ চালু

  • MIT ERP
  • Update Time : 02:27:14 am, Friday, 16 October 2026
  • 11

চিনা বিনিয়োগ ও বাণিজ্য বাড়াতে এনসিসি ব্যাংকের বিশেষায়িত ‘চায়না ডেস্ক’ চালু

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বাংলাদেশে পরিচালিত চিনা ব্যবসাপ্রতিষ্ঠান ও বিনিয়োগকারীদের সমন্বিত ও বিশেষায়িত ব্যাংকিং সেবা দেওয়ার লক্ষ্যে ‘এনসিসি চায়না কানেক্ট’ নামে একটি বিশেষায়িত চায়না ডেস্ক চালু করেছে এনসিসি ব্যাংক পিএলসি।

বাংলাদেশ ও চিনের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও ব্যবসার প্রসারকে ত্বরান্বিত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। গত বুধবার রাজধানীর রেডিসন ব্লু হোটেলের গ্র্যান্ড বলরুমে বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিআই) এবং এনসিসি ব্যাংকের যৌথ আয়োজনে গণপ্রজাতন্ত্রী চিনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘চায়না ন্যাশনাল ডে সেলিব্রেশন ২০২৬’ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কেক কাটার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই চায়না ডেস্কের শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বাংলাদেশ-চিন সম্পর্কের গুরুত্ব তুলে ধরে বলেন, বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধিতে দুই দেশের যৌথ উদ্যোগ অত্যন্ত জরুরি। এনসিসি ব্যাংকের চায়না ডেসকের মতো পদক্ষেপ দ্বিপক্ষীয় ব্যবসাকে সহজতর করবে এবং দুই দেশের অর্থনৈতিক ভিত্তিকে আরও সুদৃঢ় করবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বাংলাদেশে নিযুক্ত চিনের উপরাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স) ড. লিউ ইউয়িন এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আশাবাদ ব্যক্ত করেন যে, এই ডেস্ক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং দুই দেশের ব্যাবসায়িক সংযোগ স্থাপন ও অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নুরুন্নওয়াজ সেলিম, ভাইস চেয়ারম্যান আবদুস সালাম, পরিচালক ও সাবেক চেয়ারম্যান আমজাদুল ফেরদৌস চৌধুরী, পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, পরিচালক মো. মঈনউদ্দিন, পরিচালক মোহাম্মদ সাজ্জাদ উন নওয়াজ, পরিচালক ও সাবেক ভাইস চেয়ারম্যান তানজিনা আলী, পরিচালক সৈয়দ আসিফ নিজামুদ্দিন, শামীমা নওয়াজ, মোরশেদুল আলম চাকলাদার, নাহিদ ইধহঁ (বানু), স্বতন্ত্র পরিচালক মীর সাজেদ-উল-বশার, এফসিএ এবং স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম, এফসিএস, এফসিএ।

আরও উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক এম শামসুল আরেফিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম খুরশেদ আলম, মো. জাকির আনাম, মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার এবং উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান ও মো. হাবিবুর রহমানসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও চিনা ব্যবসায়ী নেতারা। বিজ্ঞপ্তি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

চুয়েট সংকট: সরকারের অনড় অবস্থান ও প্রশাসনিক ব্যর্থতা নিয়ে প্রশ্ন

চিনা বিনিয়োগ ও বাণিজ্য বাড়াতে এনসিসি ব্যাংকের বিশেষায়িত ‘চায়না ডেস্ক’ চালু

Update Time : 02:27:14 am, Friday, 16 October 2026