“Every Rider. Every Road. One Mission.”—এই বৈশ্বিক বার্তাকে সামনে রেখে বাংলাদেশে উদযাপিত হয়েছে রয়্যাল এনফিল্ড ওয়ান রাইড ২০২৬। দেশের ২৩টি সেলস পয়েন্টকে কেন্দ্র করে আয়োজিত ২৩টি রাইডে ১ হাজারের বেশি রাইডার অংশ নিয়েছেন।
বিশ্বের ৬০টিরও বেশি দেশের রয়্যাল এনফিল্ড রাইডারদের সঙ্গে একাত্ম হয়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের অংশগ্রহণকারীরা এ আয়োজনে যুক্ত হন। নিজ নিজ সেলস পয়েন্ট থেকে রাইড-আউটে অংশ নিয়ে তারা উদযাপন করেন পিওর মোটরসাইক্লিং, রাইডারদের ভ্রাতৃত্ব এবং কমিউনিটি স্পিরিট। বাংলাদেশের কেন্দ্রীয় আয়োজন অনুষ্ঠিত হয় মুন্সিগঞ্জের মাওয়ার একটি রিসোর্টে।
ঢাকার তেজগাঁও ফ্ল্যাগশিপ শোরুম থেকে শুরু হওয়া সেন্ট্রাল রাইডে তেজগাঁও, উত্তরা, মিরপুর, বংশাল, নরসিংদী, গাজীপুর, ময়মনসিংহ, ফরিদপুর ও শরীয়তপুরের রাইডাররা অংশ নেন। এতে ৫০০-এর বেশি রয়্যাল এনফিল্ড রাইডার একত্রিত হয়ে দিনব্যাপী বিভিন্ন কমিউনিটি কার্যক্রমে অংশগ্রহণ করেন। এবারের ওয়ান রাইডের অন্যতম আকর্ষণ ছিল প্রথমবারের মতো লিমিটেড এডিশন কালার ক্লাসিক ৩৫০ প্রদর্শনী, জেনুইন অ্যাক্সেসরিজ ও স্পেয়ার পার্টস ডিসপ্লে, বাইক সার্ভিস ও ওয়াশিং জোন।
পাশাপাশি স্লো বাইক রেস, টাগ অব ওয়ার, রাইডার ফটোগ্রাফি এবং অ্যাকুস্টিক লাইভ মিউজিক রাইডারদের জন্য বাড়তি আনন্দ যোগ করে। আয়োজকরা জানান, বৈশ্বিক এই আয়োজনের মাধ্যমে রয়্যাল এনফিল্ডের আন্তর্জাতিক রাইডিং কমিউনিটির পাশাপাশি হিমালয়ান স্নো লেপার্ড কনজারভেশন উদ্যোগ সম্পর্কেও সচেতনতা তৈরি করা হয়েছে। উল্লেখ্য, বাংলাদেশে রয়্যাল এনফিল্ডের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় অক্টোবর ২০২৪ সালে হান্টার, ক্লাসিক, মিটিওর ও বুলেট ৩৫০ মডেল দিয়ে।
অল্প সময়ের মধ্যেই দেশের বিভিন্ন অঞ্চলে গড়ে উঠেছে একটি সক্রিয় ও ক্রমবর্ধমান রয়্যাল এনফিল্ড রাইডিং কমিউনিটি। ওয়ান রাইড ২০২৬ সেই কমিউনিটিকে আবারও এক প্ল্যাটফর্মে নিয়ে এসেছে।
























