10:11 pm, Sunday, 2 August 2026

দেশব্যাপী ফের শুরু হচ্ছে ইন্টেরিয়র ডিজাইন প্রতিযোগিতা, আবেদন ৫ আগস্ট থেকে

  • MIT ERP
  • Update Time : 09:16:20 pm, Sunday, 2 August 2026
  • 5
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দেশের ইন্টেরিয়র ডিজাইন খাতে সৃজনশীলতা, পেশাগত উৎকর্ষ ও আন্তর্জাতিক মানের কাজকে স্বীকৃতি দিতে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হচ্ছে ‘আইডেব এক্সিলেন্স ইন ইন্টেরিয়র ডিজাইন অ্যাওয়ার্ড ২০২৬’। আগামী ৫ আগস্ট থেকে শুরু হবে এ প্রতিযোগিতার আবেদন গ্রহণ। রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে শনিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা দেন আয়োজকরা। এ সময় অংশগ্রহণের নিয়ম, মূল্যায়ন প্রক্রিয়া এবং আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজনৈতিক পরিস্থিতির কারণে ২০২৪ সালের জন্য নির্ধারিত প্রথম আসরটি ২০২৫ সালে অনুষ্ঠিত হয়। প্রথম আয়োজনে আবাসিক, করপোরেট, রিটেইল ও হসপিটালিটি—এই চার বিভাগে মোট ১১৭টি প্রকল্প জমা পড়ে। ব্যাপক সাড়া পাওয়ায় এবার আরও বড় পরিসরে প্রতিযোগিতাটি আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি আগের অভিজ্ঞতার আলোকে বিচার প্রক্রিয়া ও অংশগ্রহণ ব্যবস্থাকে আরও কার্যকর এবং আন্তর্জাতিক মানসম্পন্ন করা হয়েছে। আয়োজকদের তথ্য অনুযায়ী, আগামী ৫ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত www.idabaward.com ওয়েবসাইটের মাধ্যমে প্রকল্প জমা দেওয়া যাবে। বাংলাদেশের যেকোনো ইন্টেরিয়র ডিজাইনার ও স্থপতি তাঁদের সম্পন্ন করা প্রকল্প নির্ধারিত নিয়মে অনলাইনে জমা দিতে পারবেন। ওয়েবসাইটে প্রতিযোগিতার নির্দেশিকা, যোগ্যতার শর্ত, প্রয়োজনীয় কাগজপত্র, দেশি-বিদেশি জুরি বোর্ডের সদস্যদের পরিচিতি এবং মূল্যায়নের ধাপ সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে। সংবাদ সম্মেলনে ইন্টেরিয়র ডিজাইনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি)-এর সভাপতি সৈয়দ কামরুল আহসান বলেন, “বাংলাদেশের ইন্টেরিয়র ডিজাইন শিল্প গত তিন দশকে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এখন এই শিল্পকে আরও সুসংগঠিত, নীতিনিষ্ঠ ও জবাবদিহিমূলক পর্যায়ে নিয়ে যাওয়া প্রয়োজন। আইডেব এক্সিলেন্স ইন ইন্টেরিয়র ডিজাইন অ্যাওয়ার্ড সেই লক্ষ্য বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।” তিনি আরও বলেন, এই প্ল্যাটফর্ম দেশের মেধাবী ডিজাইনারদের জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি বাড়াতে এবং পেশাগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান ও আইডিএবি’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. সাইফুল ইসলাম সরন প্রতিযোগিতার সময়সূচি, আবেদন প্রক্রিয়া, মূল্যায়ন পদ্ধতি এবং বিভিন্ন ক্যাটাগরি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। আইডিএবি’র ভাইস প্রেসিডেন্ট ও স্থপতি সজীব জাহান দেশের সব ইন্টেরিয়র ডিজাইনার ও স্থপতিকে তাঁদের সেরা কাজ নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, “এ আয়োজন শুধু পুরস্কার অর্জনের সুযোগ নয়, বরং দেশের ইন্টেরিয়র ডিজাইন চর্চাকে আরও সমৃদ্ধ ও আন্তর্জাতিক মানে পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।” সুইস গ্লোবালের ব্যবস্থাপনা পরিচালক ইসমাইল হোসেন বলেন, বাংলাদেশের ইন্টেরিয়র ডিজাইন শিল্পের পরিধি ও সম্ভাবনা প্রতিনিয়ত বাড়ছে এবং এমন উদ্যোগ শিল্পটিকে আন্তর্জাতিক পর্যায়ে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে সহায়ক হবে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আইডিএবি’র উপদেষ্টা শফিউল ইসলাম, সংগঠনের নির্বাহী কমিটির সদস্য, ইন্টেরিয়র ডিজাইনার, স্থপতি, সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা। উল্লেখ্য, ‘আইডেব এক্সিলেন্স ইন ইন্টেরিয়র ডিজাইন অ্যাওয়ার্ড ২০২৬’-এর আয়োজন করছে ইন্টেরিয়র ডিজাইনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) এবং আয়োজনের পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করছে ডিজাইন ডক্টর্স স্টুডিও।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

দেশব্যাপী ফের শুরু হচ্ছে ইন্টেরিয়র ডিজাইন প্রতিযোগিতা, আবেদন ৫ আগস্ট থেকে

Update Time : 09:16:20 pm, Sunday, 2 August 2026