10:10 pm, Sunday, 2 August 2026

বিকেএসপিকে ৩ লাখ টাকা দাবি পরিশোধ করলো ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স

  • MIT ERP
  • Update Time : 09:01:08 pm, Sunday, 2 August 2026
  • 6
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

গ্রুপ ও স্বাস্থ্য বীমা চুক্তির আলোকে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান বিকেএসপিকে ৩ লাখ টাকা পরিশোধ করেছে। রোববার (২ আগস্ট) কাওরান বাজারস্থ ন্যাশনাল লাইফের প্রধান কার্যালয় এনএলআই টাওয়ারে এ চেক হস্তান্তর করা হয়। ন্যাশনাল লাইফের চেয়ারম্যান তোফাজ্জল হোসেনের উপস্থিতিতে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন বিকেএসপির মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. সাইফ উল্যাহর কাছে এ চেক হস্তান্তর করেন। বিকেএসপির একজন শিক্ষার্থীর মৃত্যুতে ও ২ জন শিক্ষার্থীর স্বাস্থ্য বীমা বাবদ এ দাবি পরিশোধ করে ন্যাশনাল লাইফ। অনুষ্ঠানে ন্যাশনাল লাইফের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান অর্থ কর্মকর্তা প্রবীর চন্দ্র দাস, উপ-ব্যবস্থাপনা পরিচালক বাহার উদ্দিন মজুমদার, আইটি প্রধান ইভিপি এমএম ময়েজ উদ্দিন, গ্রুপ বীমা বিভাগের প্রধান ইভিপি কাজী মোহাম্মদ মহসীন, কোম্পানি সচিব মো. জিয়াউর রহমান ও জনসংযোগ কর্মকর্তা আমির হোসেন জনি উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

বিকেএসপিকে ৩ লাখ টাকা দাবি পরিশোধ করলো ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স

Update Time : 09:01:08 pm, Sunday, 2 August 2026