10:16 pm, Sunday, 2 August 2026

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ব্যাচ ৩২ ক্লাবের নতুন কমিটির অভিষেক ও সাধারণ সভা অনুষ্ঠিত

  • MIT ERP
  • Update Time : 09:06:20 pm, Sunday, 2 August 2026
  • 6
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ব্যাচ ৩২ ক্লাবের নতুন কমিটির অভিষেক ও সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট) সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম জেলা পরিষদ টাওয়ারের টাউন হলে আনন্দঘন পরিবেশে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি শাহাদাত হোসেন নয়ন। সভাপতির স্বাগত বক্তব্যের পর বিদায়ী কোষাধ্যক্ষ রশিদুল হাসান চঞ্চল বিগত কমিটির আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন। অনুষ্ঠানের শুরুতে প্রয়াত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। সাধারণ সভার আনুষ্ঠানিকতা শেষে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়। এ সময় সহপাঠীরা নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। তিন বছর মেয়াদি নতুন কমিটিতে ব্যবস্থাপনা বিভাগের সাজ্জাদুল আনিস টিটো সভাপতি এবং মার্কেটিং বিভাগের মোহাম্মদ আখতার মঈনুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ২১ সদস্যবিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন— সহসভাপতি অধ্যাপক ড. আলাউদ্দিন, আরিফুর রহমান সুমন ও নুসরাত জাহান; যুগ্ম সাধারণ সম্পাদক আখতার হোসাইন ও নাজমুল হক; কোষাধ্যক্ষ মো. একরামুল হক; প্রচার ও প্রকাশনা সম্পাদক সোমেন মজুমদার; দপ্তর সম্পাদক খলিলুর রহমান; আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. কাইছার উদ্দীন; সমাজকল্যাণ সম্পাদক নওরিন করিম; তথ্য ও গবেষণা সম্পাদক মো. হাফিজুর রহমান; ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এরফানুল ইসলাম খান এবং উন্নয়ন ও পরিকল্পনা সম্পাদক নায়না ইসলাম। কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. রাশেদুল করিম, মোহাম্মদ জুনাইদ কবির, মো. রশিদুল হাসান চঞ্চল, মোহাম্মদ সালাহউদ্দিন, জুলেখা জলি ও কাজী ওমর এলাহী। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মনজুরুল কিবরীয়া এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি। এ ছাড়া বক্তব্য দেন ক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি রিপায়ন বড়ুয়া, অধ্যাপক ড. অহিদুল আলম, অধ্যাপক ড. চৌধুরী মনিরুল হক, অধ্যাপক ড. মমতাজ উদ্দিন আহমদ, অধ্যাপক ড. ইকবাল সরোয়ার, আমিরুল ইসলাম, আবু বকর সিদ্দিক দুলাল এবং এম. আর. চৌধুরী মিল্টন। অভিষেক অনুষ্ঠান শেষে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ব্যাচ ৩২ ক্লাবের নতুন কমিটির অভিষেক ও সাধারণ সভা অনুষ্ঠিত

Update Time : 09:06:20 pm, Sunday, 2 August 2026