আজ বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
২৬ ভাদ্র, ১৪৩৩ | ২৭ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
২৮°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৬%

পবিপ্রবির পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ কমিটির ৭৩তম সভা অনুষ্ঠিত

  • MIT ERP
  • Update Time : 05:27:03 am, Tuesday, 4 August 2026
  • 26

পবিপ্রবির পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ কমিটির ৭৩তম সভা অনুষ্ঠিত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ (পিজিএস) কমিটির ৭৩তম সভা সোমবার (৩ আগস্ট) সকাল ১১টায় পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ কমিটির চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান।

সভায় উপস্থিত ছিলেন পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ কমিটির সদস্য ও প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম সাইফুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, কৃষি অনুষদের ডিন অধ্যাপক এম. জহিরুল হক, সিএসই অনুষদের ডিন অধ্যাপক ড. খোকন হোসেন, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের ডিন অধ্যাপক ড. বদিউজ্জামান, ফিশারিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাজেদুল হক, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নুরুল আমিন, নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক মো. শহিদুল ইসলাম, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও রেজিস্ট্রার (অ.দা.) অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন এবং পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. ইফতেখারুল আলম।

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, আমরা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে একটি বিশ্বমানের উচ্চশিক্ষা ও গবেষণাভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। এই রূপান্তরের অন্যতম চালিকাশক্তি হলো আমাদের পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদ। স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ের গবেষণাকে শুধু ডিগ্রি অর্জনের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না; গবেষণার মান এমন হতে হবে, যা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সমাদৃত হয়।

তিনি আরও বলেন, বিশেষ করে উপকূলীয় অঞ্চলের কৃষি, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং সমুদ্রসম্পদের অপার সম্ভাবনা নিয়ে ফলপ্রসূ গবেষণায় আমাদের আরও গুরুত্ব দিতে হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ফেসবুক ও টেলিগ্রামে প্রলোভন: যেভাবে ছড়াচ্ছে অনলাইন জুয়ার অদৃশ্য সাম্রাজ্য

পবিপ্রবির পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ কমিটির ৭৩তম সভা অনুষ্ঠিত

Update Time : 05:27:03 am, Tuesday, 4 August 2026