4:47 am, Monday, 3 August 2026

বাকৃবিতে তুচ্ছ ঘটনায় দুই হলের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪

  • MIT ERP
  • Update Time : 03:22:35 am, Monday, 3 August 2026
  • 3
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

এক সপ্তাহের ব্যবধানে বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয়ে (বাকৃবি) আবারও দুই আবাসিক হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত চার শিক্ষার্থী আহত হয়েছেন। গত শনিবার রাতে মওলানা ভাসানী হল ও হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের শিক্ষার্থীদের মধ্যে এ সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। জানা গেছে, কৃষি অনুষদের প্রথম বর্ষের (ব্যাচ-৬৫) শিক্ষার্থীদের মেসেঞ্জার গ্রুপে তুচ্ছ একটি বিষয় নিয়ে কথা কাটাকাটির জেরে ব্যক্তিগত বিরোধ দুই হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে রূপ নেয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানান, কৃষি অনুষদের সেকশন এ-এর ক্লাস রিপ্রেজেন্টেটিভ (সিআর) নির্বাচন কেন্দ্র করে মেসেঞ্জার গ্রুপে মিম পোস্ট দেওয়াকে ঘিরে বিরোধের সূত্রপাত। ওই পোস্টের প্রতিবাদ জানিয়ে এক শিক্ষার্থী অফিসিয়াল গ্রুপে এ ধরনের বার্তা না দিয়ে ব্যক্তিগতভাবে পাঠানোর পরামর্শ দিলে বাগবিত-া শুরু হয়। এ বিরোধ দুই আবাসিক হলের শিক্ষার্থীদের মধ্যেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাতেই বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। হেলথ কেয়ার সেন্টারের চিকিৎসক আমিনুল মতিন বলেন, খুব বেশি শিক্ষার্থী আহত হননি। মোট তিন থেকে চারজন আহত হয়েছেন। তারা সবাই প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। সহকারী প্রক্টর মাহবুবুল প্রতীক সিদ্দিক বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার পর সবাই নিজ নিজ হলে ফিরে গেছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

বাকৃবিতে তুচ্ছ ঘটনায় দুই হলের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪

Update Time : 03:22:35 am, Monday, 3 August 2026