ভূরুঙ্গামারীতে অভিযান চালিয়ে ভারতীয় গাঁজা, কয়েকটি গাছসহ ফজর আলী শুক্কুর (৫৫) নামে এক চাষিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে পৃথক অভিযানে এসব মাদক উদ্ধার করা হয়। পুলিশ জানায়, দফাদার মোড়সংলগ্ন সেতুর ওপর অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশিকালে অটোরিকশায় বস্তাভর্তি প্রায় চার কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। একই দিনে পাইকডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে বসতবাড়ির উঠান থেকে দুটি পরিপক্ব গাঁজাগাছসহ অভিযুক্ত ফজর আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া গোপন সংবাদের ভিত্তিতে সোনাহাট নদীর তীর থেকে মালিকানাবিহীন আরও দুটি গাঁজাগাছ জব্দ করা হয়েছে। এ বিষয়ে তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
শিরোনাম :
ভূরুঙ্গামারীতে গাঁজাগাছ ও ভারতীয় গাঁজাসহ চাষি গ্রেপ্তার
- Update Time : 04:11:10 am, Monday, 3 August 2026
- 25
Tag :
Popular Post





















