ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় নিখোঁজের ১০ দিন পর রাকিব রায়হান তালুকদার নামের এক কাস্টমস সিপাহির খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনটি ট্রাভেল ব্যাগ ও একটি বস্তা থেকে টুকরো টুকরো অবস্থায় মরদেহটি একটি পুকুর থেকে উদ্ধার করা হয়। তিনি ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে কাস্টমসের নিরাপত্তা শাখায় সিপাহি হিসেবে কর্মরত ছিলেন। গত ২৪ জুলাই নিজ ঘর থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার পর ২৮ জুলাই তার বড় ভাই থানায় জিডি করেন। ঘটনার পর থেকেই নিহতের বাড়ির কেয়ারটেকার রাজু মির্জা পলাতক রয়েছেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে এবং হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে আইনি প্রক্রিয়া চলছে।
শিরোনাম :
কাস্টমস সিপাহির টুকরো টুকরো মরদেহ উদ্ধার, কেয়ারটেকার পলাতক
- Update Time : 03:48:25 am, Monday, 3 August 2026
- 20
Tag :
Popular Post





















