য যশোরের চৌগাছা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন রাব্বিকে ধর্ষণ মামলায় গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকালে তাকে গ্রেফতার করা হয়। আরাফাত হোসেন রাব্বি চৌগাছা সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। এনআইডি কার্ড করার জন্য চৌগাছায় আসার পথে ভিকটিমকে মোটরসাইকেলে তুলে নিয়ে একটি বাসায় জোরপূর্বক ধর্ষণ করেন তিনি।
এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে চৌগাছা থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। চৌগাছা থানার ওসি মামুনুর রশিদ জানান, মামলার আসামি রাব্বীকে গ্রেফতার করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




















