আজ মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
৬ আশ্বিন, ১৪৩৩ | ০৯ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩২°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৮%

যুবককে অপহরণ করে মারধর-ছিনতাইয়ের অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে

  • MIT ERP
  • Update Time : 03:51:02 am, Monday, 3 August 2026
  • 49
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বগুড়া শহরে ব্যাংক থেকে বেতন তোলার পর এক যুবককে জোরপূর্বক তুলে নিয়ে মারধর, নগদ টাকা, মোবাইল ফোন ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাসহ পাঁচজনের বিরুদ্ধে সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মো. আশরাফুল ইসলাম (৩০)। ভুক্তভোগী আশরাফুল ইসলামী ব্যাংক পিএলসি, নওগাঁ শাখায় কর্মরত রয়েছেন। অভিযোগে জানা যায়, গত শনিবার দুপুরে তিনি বগুড়া সরকারি আজিজুল হক কলেজের নতুন ভবনের দক্ষিণ গেটসংলগ্ন ইসলামী ব্যাংকের এ টি এম বুথ থেকে বেতনের ৮২ হাজার টাকা উত্তোলন করে বাড়ির উদ্দেশে রওনা হন। পথে ফ্লাইওভারের নিচে পৌঁছালে দুটি মোটরসাইকেলে করে আসা একদল দুর্বৃত্ত তার গতি রোধ করে। লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়, এনসিপি নেতা শওকত ইমরান (২৮) ও তার সহযোগীরা জোরপূর্বক তাকে মোটরসাইকেলে তুলে পুরান বগুড়ার একটি ছাত্রাবাসে নিয়ে যান। সেখানে তাকে মারধর ও ছুরির ভয় দেখিয়ে তার কাছে থাকা নগদ ৮২ হাজার টাকা, দুটি মোবাইল ফোন, ড্রাইভিং লাইنسেন্স, জাতীয় পরিচয়পত্র, একটি এটিএম কার্ড এবং তিনটি মোবাইল সিম ছিনিয়ে নেওয়া হয়। এ ছাড়া অভিযুক্তরা জোরপূর্বক তার একটি ভিডিও বক্তব্য ধারণ করে এবং এক দিনের মধ্যে একটি বিকাশ নম্বরে আরও ২০ হাজার টাকা চাঁদা পাঠানোর হুমকি দেয়। নির্ধারিত সময়ের মধ্যে টাকা না দিলে তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় সেতু (৩৬) ও পলাশ (৪৭) নামের দুজনকে সাক্ষী হিসেবে রাখা হয়েছে। পারিবারিক পরামর্শের কারণে অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী। এ ঘটনায় অভিযুক্ত এনসিপি নেতা শওকত ইমরানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে সদর থানার ওসি ইব্রাহিম হোসেন জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

এশিয়ান গেমসে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে কাবাডিতে শুভ সূচনা বাংলাদেশের

যুবককে অপহরণ করে মারধর-ছিনতাইয়ের অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে

Update Time : 03:51:02 am, Monday, 3 August 2026