নওগাঁর ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে বিভিন্ন ধরনের কর্মমুখী সহায়তা প্রদান করা হয়েছে। রোববার (২ আগস্ট) বেলা ১২টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি শাখার আয়োজনে বাল্যবিবাহ ও শিশুশ্রম বন্ধ এবং স্কুল থেকে ঝরে পড়া রোধে সহায়ক উপকরণ ও শর্তসাপেক্ষে (মোবাইল ব্যাংকিং) অর্থ সহায়তা বিতরণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সহায়তা সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী তহমিনা সারমিন। কার্যক্রমের আওতায় ২০ জন প্রশিক্ষণপ্রাপ্ত ইলেকট্রিক হাউজ ওয়্যারিং মিস্ত্রির প্রত্যেককে একটি করে ড্রিল মেশিন ও একটি করে গ্রাইন্ডিং মেশিন এবং ২৩ জন প্রশিক্ষণপ্রাপ্ত নারীর মাঝে একটি করে সেলাই মেশিন প্রদান করা হয়। এছাড়া শিশুশ্রমে যুক্ত ৬০টি পরিবারের মাঝে শর্তসাপেক্ষে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রতিটি পরিবারকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি শাখার ম্যানেজার লাবলু খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার মাক্কামাম মাহমুদা। এ সময় আরও উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি শাখার সিনিয়র প্রোগ্রাম অফিসার মো. মামুনুল রশিদ, প্রোগ্রাম অফিসার সারামিতা হালদার, এলভিনা হাসদাসহ সংশ্লিষ্টরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিশু সুরক্ষা ও শিশু নিরাপত্তা কর্মকর্তা লিউনিডাস বৈদ্য।
শিরোনাম :
ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কর্মমুখী সহায়তা প্রদান
- Update Time : 06:50:49 pm, Sunday, 2 August 2026
- 37
Tag :
Popular Post























