আজ সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন, ১৪৩৩ | ০৮ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৮°C
সর্বোচ্চ: ৩৬°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ২৯%

টাঙ্গাইলে পরিত্যক্ত পাম্পে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

  • MIT ERP
  • Update Time : 12:42:42 am, Monday, 21 September 2026
  • 11

টাঙ্গাইলে পরিত্যক্ত পাম্পে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

টাঙ্গাইলের সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের দরুন এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে একটি পরিত্যক্ত পাম্পে ছোরমান আলী (৪৭) নামের এক সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার বিকেলে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।

নিহত সুরমান রেজা টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের ভারচান্দা এলাকার বাসিন্দা। তিনি আবু হানিফের ছেলে এবং গালা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছিলেন।

পুলিশ জানায়, মহাসড়কের পাশে একটি পরিত্যক্ত পাম্পের সামনে ছোরমান আলীকে কুপিয়ে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের বিষয়ে তদন্তের পর বিস্তারিত জানা যাবে।’

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

রাশিয়ার রাজধানী মস্কোতে ইউক্রেনের বড় ড্রোন হামলা, নিহত অন্তত ২

টাঙ্গাইলে পরিত্যক্ত পাম্পে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

Update Time : 12:42:42 am, Monday, 21 September 2026