আজ সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন, ১৪৩৩ | ০৮ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩৬°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ২৯%

দুই বছর পর আবারও চালু হচ্ছে খুলনা-কলকাতা ‘বন্ধন’ ট্রেন

  • MIT ERP
  • Update Time : 01:23:49 am, Monday, 21 September 2026
  • 12

দুই বছর পর আবারও চালু হচ্ছে খুলনা-কলকাতা ‘বন্ধন’ ট্রেন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দীর্ঘ দুই বছর পর ভারত ও বাংলাদেশের মধ্যে আবারও চালু হতে যাচ্ছে খুলনা-কলকাতাগামী ‘বন্ধন’ ট্রেন। সম্প্রতি দুই দেশের মধ্যে ট্রেন চলাচলের বিষয়ে আলোচনা সম্পন্ন হলেও চলাচলের সুনির্দিষ্ট দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি।

দেশের বৃহৎ স্থলবন্দর ও আন্তর্জাতিক চেকপোস্ট বেনাপোল। এই বন্দর দিয়ে যাতায়াত করে হাজারও পাসপোর্ট যাত্রীসহ শত শত আমদানি-রপ্তানিবাহী ট্রাক।

নিরাপদ ও সহজ যাতায়াতে ২০১৭ সালের ৯ নভেম্বর চালু হয় খুলনা-বেনাপোল কলকাতা রুটে বন্ধন ট্রেন। তবে ২০২৪ সালের ১৯ জুলাই থেকে বন্ধ হয়ে যায় দুই দেশের রেল চলাচল। সম্প্রতি দুই দেশের ট্রেন চলাচলে আলোচনা হয়। বন্ধন ও মৈত্রী রেল চালু হলে উপকৃত হবে দু দেশের নাগরিকরা। বাঁচবে সময় ও খরচ।

বেনাপোল রেল কর্তৃপক্ষ জানিয়েছে, নির্দেশনা পেলেই দুই দেশের মধ্যে রেল যোগাযোগ চালু হবে। স্টেশন মাস্টার মো. আয়নাল হাসান জানান, যাত্রী সেবায় বেনাপোল রেল স্টেশন এলাকা প্রস্তুত করা হচ্ছে। প্রস্তুত হচ্ছে ওয়েটিং রুমসহ স্টেশন এলাকা।

বন্ধন ও মৈত্রী ট্রেন চালু হলে উপকৃত হবেন ভ্রমণ, চিকিৎসা, ব্যবসাসহ বিভিন্ন কাজে যাতায়াতকারী উভয় দেশের যাত্রীরা। বাড়বে সরকারের রাজস্ব আয়ও।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

রাশিয়ার রাজধানী মস্কোতে ইউক্রেনের বড় ড্রোন হামলা, নিহত অন্তত ২

দুই বছর পর আবারও চালু হচ্ছে খুলনা-কলকাতা ‘বন্ধন’ ট্রেন

Update Time : 01:23:49 am, Monday, 21 September 2026