মো. জাকির আনাম এনসিসি ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি লাভ করেছেন। পদোন্নতির আগে তিনি উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে করপোরেট ব্যাংকিং, ইন্টারন্যাশনাল ট্রেড ফাইন্যান্স, রেমিট্যান্সসহ প্রধান কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্ব পালন করেন। ২০১৬ সালের অক্টোবরে এনসিসি ব্যাংকে যোগদানের পর তিনি এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে বনানী শাখার ব্যবস্থাপক এবং পরবর্তীতে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে গুলশান শাখার ব্যবস্থাপকের দায়িত্ব সফলতার সঙ্গে পালনের পাশাপাশি ব্যাবসায়িক প্রবৃদ্ধি ও পরিচালনাগত উৎকর্ষ সাধনে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। মো. জাকির আনাম ১৯৯৫ সালে প্রাইম ব্যাংকে যোগদানের মাধ্যমে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। পরবর্তীতে তিনি এক্সিম ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক এবং মিডল্যান্ড ব্যাংকের বিভিন্ন করপোরেট শাখায় শাখা ব্যবস্থাপক হিসেবে সুনামের সঙ্গে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। বৈদেশিক বাণিজ্য, ঋণ ব্যবস্থাপনা এবং শাখা ব্যাংকিং খাতে তার ৩১ বছরেরও বেশি সমৃদ্ধ অভিজ্ঞতা রয়েছে। ব্যাংকিং পেশায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি চেয়ারম্যানস্ বেস্ট ম্যানেজার অ্যাওয়ার্ড, অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ডসহ দুবার স্বর্ণপদক অর্জন করেছেন। এ ছাড়া কর্মদক্ষতা ও নেতৃত্বের জন্য তিনি বিভিন্ন সময়ে অসংখ্য সম্মাননা ও পুরস্কারে ভূষিত হয়েছেন।
2:42 am, Monday, 3 August 2026
শিরোনাম :
মো. জাকির আনাম এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক
-
MIT ERP
- Update Time : 01:31:43 am, Monday, 3 August 2026
- 8
Tag :
Popular Post















