11:04 pm, Saturday, 1 August 2026

আওয়ামী লীগ নেতার লাঠির আঘাতে বিএনপি নেতা নিহত

  • MIT ERP
  • Update Time : 09:45:39 pm, Saturday, 1 August 2026
  • 4
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নরসিংদীর মনোহরদীতে জমির সীমানায় নারিকেল গাছ কাটা নিয়ে বিরোধের জেরে মিজান মিয়া (৪৫) নামে এক বিএনপি নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত করা হয়েছে স্থানীয় আওয়ামী লীগ নেতা শহীদুল্লাহ ওরফে পিংকি এবং তার ছেলে জীবন মিয়াকে। শনিবার (১ আগস্ট) দুপুরে উপজেলার বড়চাপা ইউনিয়নের বড়চাপা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিজান মিয়া ওই গ্রামের সফুর উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন প্রবাসে থাকার পর দেশে ফিরে বড়চাপা বাজারে একটি মুদি দোকান পরিচালনা করতেন। পাশাপাশি তিনি বড়চাপা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ছিলেন। স্থানীয় সূত্র ও নিহতের স্বজনরা জানান, মিজান মিয়া ও তার চাচা শহীদুল্লাহর মধ্যে বাড়ির পাশের একটি রাস্তা ও জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে একাধিকবার সালিশ হলেও সমাধান হয়নি। শনিবার দুপুরে রাস্তার পাশে থাকা একটি নারিকেল গাছ কাটাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে শহীদুল্লাহর ছেলে জীবন মিয়া ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে মিজানের মাথায় আঘাত করে বলে অভিযোগ রয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. খন্দকার আনিসুর রহমান বলেন, দুপুরে মিজান মিয়াকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। প্রাথমিক পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্ত প্রতিবেদনে জানা যাবে। মনোহরদী থানার ওসি জাহাঙ্গীর বাদশা বলেন, চাচা-ভাতিজার মধ্যে জমি-সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

আওয়ামী লীগ নেতার লাঠির আঘাতে বিএনপি নেতা নিহত

Update Time : 09:45:39 pm, Saturday, 1 August 2026