10:37 pm, Saturday, 1 August 2026

দুই দিন ধরে নিখোঁজ পুলিশ সদস্যের বাবার মরদেহ মিলল ব্রহ্মপুত্রে

  • MIT ERP
  • Update Time : 09:29:43 pm, Saturday, 1 August 2026
  • 5
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদ থেকে নূর নবী পাটোয়ারী (৭০) নামে এক বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুই দিন আগে তিনি নিখোঁজ হয়েছিলেন। শনিবার (১ আগস্ট) বিকেল ৪টার দিকে নগরীর গোদারাঘাট পাওয়ার স্টেশন সংলগ্ন ব্রহ্মপুত্র নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নূর নবী পাটোয়ারী ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কুণ্ডল বালিয়া গ্রামের বাসিন্দা। তার ছেলে মো. মকবুল হোসেন বাংলাদেশ পুলিশের কিশোরগঞ্জ ডিএসবি শাখায় কর্মরত। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার কিশোরগঞ্জ থেকে গ্রামের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন মকবুল হোসেন ও তার বাবা। পথে ময়মনসিংহের পাটগুদাম ব্রিজ মোড় এলাকায় বাস থেকে নামার পর মকবুল তার বাবাকে দাঁড় করিয়ে রেখে একটি সিএনজি অটোরিকশা খুঁজতে যান। কিছুক্ষণ পর সিএনজি নিয়ে ফিরে এসে তিনি দেখতে পান, তার বাবা সেখানে নেই। পরিবারের সদস্যরা জানান, নূর নবী পাটোয়ারী মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং নিজের নাম-ঠিকানা বলতে পারতেন না। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান না মেলায় কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন ছেলে মকবুল হোসেন। নিখোঁজের দুই দিন পর শনিবার বিকেলে শম্ভুগঞ্জ গোদারাঘাট পাওয়ার স্টেশন সংলগ্ন ব্রহ্মপুত্র নদে তার মরদেহ ভেসে উঠতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের আরেক ছেলে রাকিবুল ইসলাম, যিনি ময়মনসিংহ নগরীর বাইপাস এলাকার একটি মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, তার বাবা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ও গুরুতর অসুস্থ ছিলেন। মৃত্যুর ঘটনায় কারও বিরুদ্ধে তাদের কোনো অভিযোগ বা সন্দেহ নেই। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি চেয়ে থানায় লিখিত আবেদন করা হয়েছে। ময়মনসিংহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল বলেন, নিখোঁজ হওয়ার পর নিহতের ছেলে কোতোয়ালি মডেল থানায় জিডি করেছিলেন। পরে ব্রহ্মপুত্র নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

অভয়নগরে মেয়ের নোড়ার আঘাতে মায়ের মৃত্যু

দুই দিন ধরে নিখোঁজ পুলিশ সদস্যের বাবার মরদেহ মিলল ব্রহ্মপুত্রে

Update Time : 09:29:43 pm, Saturday, 1 August 2026