11:38 pm, Saturday, 1 August 2026

অভয়নগরে মেয়ের নোড়ার আঘাতে মায়ের মৃত্যু

  • MIT ERP
  • Update Time : 10:35:50 pm, Saturday, 1 August 2026
  • 10
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

যশোরের অভয়নগরে পারিবারিক কলহের জেরে মেয়ের নোড়ার আঘাতে মা সাহানা বেগমের (৬০) মৃত্যু হয়েছে। শনিবার (১ আগস্ট) দুপুরে উপজেলার ভাঙ্গাগেট এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত মেয়ে শিরিনা খাতুনকে হেফাজতে নিয়েছে পুলিশ। নিহত সাহানা বেগম বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার ময়দানহাটা গ্রামের ছাত্তার মণ্ডলের মেয়ে। তিনি স্বামী জহুরুল ইসলাম ও মেয়ে শিরিনাকে নিয়ে অভয়নগর উপজেলার ভাঙ্গাগেট এলাকায় নাজমুল ইসলামের ভাড়া বাড়িতে বসবাস করতেন। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শনিবার দুপুর আনুমানিক ২টার দিকে পারিবারিক কলহের একপর্যায়ে শিরিনা খাতুন ঘরে থাকা শিলের নোড়া দিয়ে সাহানা বেগমের মাথা ও মুখে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত ও রক্তাক্ত হয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। পরে বাড়ির মালিক নাজমুল ইসলাম সোহেলের স্ত্রী ডলি খাতুন তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে অ্যাম্বুলেন্সে তোলার আগেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মরিয়ম মুনমুন বলেন, গুরুতর আহত অবস্থায় এক নারীকে হাসপাতালে আনা হয়েছিল। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে হাসপাতালে থাকতেই তার মৃত্যু হয়। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুজ্জামান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্ত মেয়ে শিরিনা খাতুনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

অভয়নগরে মেয়ের নোড়ার আঘাতে মায়ের মৃত্যু

Update Time : 10:35:50 pm, Saturday, 1 August 2026