মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে কর্তব্যরত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্যের তাৎক্ষণিক তৎপরতায় মোবাইল চুরির অভিযোগে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়েছে। শনিবার (১ আগস্ট) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে হাসপাতালের ৪র্থ তলায় দায়িত্ব পালনকালে অঙ্গীভূত আনসার সদস্য মো. জিয়াউর রহমান এক সন্দেহভাজন ব্যক্তিকে রোগীর স্বজনের মোবাইল ফোন চুরির সময় হাতেনাতে আটক করেন। ঘটনার পরপরই বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হলে তাদের উপস্থিতিতে আটক ব্যক্তিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মাগুরা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা হাসপাতালগুলোতে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার পাশাপাশি অপরাধ প্রতিরোধে পেশাদারিত্ব, সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। সংশ্লিষ্টরা জানান, এ ধরনের তৎপরতা জননিরাপত্তা নিশ্চিতকরণে বাহিনীর কার্যকর ভূমিকারই প্রতিফলন।
9:17 pm, Saturday, 1 August 2026
শিরোনাম :
মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে মোবাইল চোর আটক
-
MIT ERP
- Update Time : 08:06:11 pm, Saturday, 1 August 2026
- 5
Tag :
Popular Post


























