10:18 pm, Saturday, 1 August 2026

লোকাল ট্রেনের ইঞ্জিন বিকল, এক ঘণ্টা ট্রেন চলাচলে ব্যাঘাত

  • MIT ERP
  • Update Time : 09:05:55 pm, Saturday, 1 August 2026
  • 10
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। এতে ময়মনসিংহ-জারিয়া-মোহনগঞ্জ ও কিশোরগঞ্জ রুটে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ ছিল। শনিবার (১ আগস্ট) দুপুর দেড়টার দিকে শম্ভুগঞ্জ ও বিসকা রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী এলাকায় জারিয়া লোকাল ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। ফলে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ময়মনসিংহ থেকে একটি রিলিফ ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে বিকল ট্রেনটিকে উদ্ধার করে শম্ভুগঞ্জ রেলওয়ে স্টেশনে নিয়ে আসে। বেলা আড়াইটার দিকে উদ্ধারকাজ শেষ হলে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয়। ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আকতার হোসেন জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে যাওয়া জারিয়া ঝাঞ্জাইলগামী জারিয়া লোকাল ট্রেনটি শম্ভুগঞ্জ ও বিসকা স্টেশনের মধ্যবর্তী স্থানে ইঞ্জিন বিকলের কারণে আটকে যায়। এতে ময়মনসিংহ-জারিয়া-মোহনগঞ্জ ও কিশোরগঞ্জ রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ থাকে। তিনি আরও জানান, ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে পাঠানো রিলিফ ইঞ্জিন ট্রেনটিকে উদ্ধার করে শম্ভুগঞ্জ স্টেশনে নিয়ে আসে। প্রায় এক ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ওসি আকতার হোসেন বলেন, বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। বিকল ইঞ্জিনটি মেরামতের কাজ চলছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

সোনারগাঁয়ে ২ হাসপাতালকে ২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা, ওটি সিলগালা

লোকাল ট্রেনের ইঞ্জিন বিকল, এক ঘণ্টা ট্রেন চলাচলে ব্যাঘাত

Update Time : 09:05:55 pm, Saturday, 1 August 2026