1:27 am, Monday, 3 August 2026

চায়না ইকোনমিক জোনের নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, আকর্ষণীয় বেতনের প্রলোভন

  • MIT ERP
  • Update Time : 10:06:28 pm, Saturday, 1 August 2026
  • 11
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চট্টগ্রামের আনোয়ারায় ‘চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন’-এর নামে একটি কথিত নিয়োগ বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় সচেতন মহলে উদ্বেগ দেখা দিয়েছে। সংশ্লিষ্টদের দাবি, প্রচারিত বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ ভুয়া। বিজ্ঞপ্তিতে বিভিন্ন পদে নিয়োগের কথা উল্লেখ করে আকর্ষণীয় বেতন কাঠামো প্রদর্শন করা হয়েছে। পাশাপাশি একটি মোবাইল নম্বর (+৮৮০ ১৩৫০-২৯৬৩৭৪) দিয়ে যোগাযোগ করতে বলা হয়েছে, যা নিয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) কিংবা সংশ্লিষ্ট কোনো অনুমোদিত প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ ধরনের কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। স্থানীয়দের অভিযোগ, চাকরিপ্রত্যাশীদের টার্গেট করে প্রতারণার উদ্দেশ্যে এ ধরনের ভুয়া বিজ্ঞপ্তি ছড়ানো হচ্ছে। বিশেষ করে উচ্চ বেতন ও একাধিক পদ দেখিয়ে সাধারণ মানুষকে সহজেই প্রলুব্ধ করার চেষ্টা করা হচ্ছে। এদিকে, বিজ্ঞপ্তিতে দেওয়া মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি। এছাড়া চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের প্রতিনিধি হিসেবে পরিচিত শাহেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। সচেতন মহল বলছে, দেশে সাম্প্রতিক সময়ে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতারণার ঘটনা বেড়েছে। তাই যাচাই-বাছাই ছাড়া কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ বা আর্থিক লেনদেন থেকে বিরত থাকার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। তারা দ্রুত তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এ ধরনের প্রতারণা রোধে কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

ব্র্যাক ব্যাংকের কর্পনেটে এক মাসে ৩০ হাজার কোটি টাকা লেনদেনের মাইলফলক

চায়না ইকোনমিক জোনের নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, আকর্ষণীয় বেতনের প্রলোভন

Update Time : 10:06:28 pm, Saturday, 1 August 2026