2:25 am, Monday, 3 August 2026

সিএমএসএমই খাতে ঋণ বিতরণ ১২ শতাংশ বেড়েছে

  • MIT ERP
  • Update Time : 01:11:15 am, Monday, 3 August 2026
  • 2
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দেশের কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতে ঋণ বিতরণে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ঋণ বিতরণ আগের বছরের একই সময়ের তুলনায় ১২ শতাংশের বেশি বেড়েছে। তবে একই সময়ে ঋণ আদায় কমে যাওয়ায় ক্ষুদ্র উদ্যোক্তাদের আর্থিক সক্ষমতা নিয়ে উদ্বেগ থেকেই যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ সিএমএসএমই ঋণসংক্রান্ত প্রতিবেদনে দেখা যায়, ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে এ খাতে মোট ৭০ হাজার ১৭০ কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে। আগের অর্থবছরের একই সময়ে বিতরণ হয়েছিল ৬২ হাজার ৫৮০ কোটি টাকা। অর্থাৎ, এক বছরের ব্যবধানে ঋণ বিতরণ বেড়েছে ৭ হাজার ৫৮০ কোটি টাকা বা ১২ দশমিক ১৩ শতাংশ। শুধু আগের বছরের নয়, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের তুলনায়ও দ্বিতীয় প্রান্তিকে ঋণ বিতরণে বড় ধরনের গতি এসেছে। প্রথম প্রান্তিকে বিতরণ হয়েছিল ৪৮ হাজার ১৪৪ কোটি টাকা। খাতভিত্তিক তথ্য বলছে, দ্বিতীয় প্রান্তিকে মোট বিতরণ করা ঋণের মধ্যে সবচেয়ে বড় অংশ দিয়েছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো। তারা বিতরণ করেছে ৫৭ হাজার ৯৯০ কোটি টাকা, যা মোট বিতরণের ৮২ দশমিক ৬ শতাংশ। এছাড়া রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলো ৫ হাজার ৮৮৪ কোটি টাকা, বিশেষায়িত ব্যাংক ২ হাজার ৩৮২ কোটি টাকা, বিদেশি ব্যাংক ১ হাজার ৮২৫ কোটি টাকা এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো ২ হাজার ৮৯ কোটি টাকা ঋণ বিতরণ করেছে। তবে ঋণ বিতরণ বাড়লেও আদায়ের চিত্র আশাব্যঞ্জক নয়। ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে সিএমএসএমই খাত থেকে ঋণ আদায় হয়েছে ৫৫ হাজার ৪৯৮ কোটি টাকা। আগের অর্থবছরের একই সময়ে আদায় হয়েছিল ৫৭ হাজার ২৩৪ কোটি টাকা। ফলে বছরের ব্যবধানে আদায় কমেছে ১ হাজার ৭৩৬ কোটি টাকা। অর্থনীতিবিদদের মতে, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে অর্থায়ন নিশ্চিত করা, ব্যাবসায়িক আস্থা পুনরুদ্ধার এবং ঋণদাতা প্রতিষ্ঠানগুলোর ঝুঁকি ব্যবস্থাপনা আরও কার্যকর করা গেলে সিএমএসএমই খাতে ঋণ বিতরণের ইতিবাচক ধারা আরও শক্তিশালী হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

সিএমএসএমই খাতে ঋণ বিতরণ ১২ শতাংশ বেড়েছে

Update Time : 01:11:15 am, Monday, 3 August 2026