3:38 am, Monday, 3 August 2026

মোহাম্মদপুরে বিএনপি নেতা হত্যা, বহিষ্কৃত নেতা লেদু কারাগারে

  • MIT ERP
  • Update Time : 02:16:46 am, Monday, 3 August 2026
  • 4
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রাজধানীর মোহাম্মদপুরের নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশাহকে (৪৫) কুপিয়ে হত্যার মামলায় গ্রেপ্তার দলটির আদাবর থানা বিএনপির বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন জীবন ওরফে লেদু হাসানের রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল রোববার বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালত এই আদেশ দেন। এর আগে, আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলাটির তদন্ত কর্মকর্তা আদাবর থানার উপপরিদর্শক হাফিজুর রহমান। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক আসামির রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। র্যাব-২ গত ২৮ জুলাই রাতে মোহাম্মদপুরের মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি এলাকা থেকে লেদুকে আটক করেন। ঢাকা মহানগর প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মিজানুর রহমান বলেন, সাত দিনের রিমান্ড চেয়ে আসামিকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা। এ সময় মামলার বাদীও উপস্থিত ছিলেন। পরে মামলার হলফনামা দিয়ে বাদী আদালতকে জানান, এই আসামি সেই আসামি নয়। আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। র্যাব জানায়, লেদু হাসানের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদকসহ বিভিন্ন অপরাধে রাজধানীর বিভিন্ন থানায় মোট ৩২টি মামলা রয়েছে। তিনি মোহাম্মদপুরের নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশা হত্যা মামলার অন্যতম অভিযুক্ত আসামি। এই মামলায় গ্রেপ্তার অন্যরা আদালতে ফৌজদারি কার্যবিধি আইনের ১৬৪ ধারার জবানবন্দি দিয়েছেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

মোহাম্মদপুরে বিএনপি নেতা হত্যা, বহিষ্কৃত নেতা লেদু কারাগারে

Update Time : 02:16:46 am, Monday, 3 August 2026