আজ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন, ১৪৩৩ | ১২ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
২৯°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৭%

আখাউড়ায় প্রতি লিটারে ১০০ গ্রাম তেল কম দেওয়ায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

  • MIT ERP
  • Update Time : 01:07:52 pm, Thursday, 24 September 2026
  • 17

আখাউড়ায় প্রতি লিটারে ১০০ গ্রাম তেল কম দেওয়ায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জ্বালানি তেল বিক্রির সময় প্রতি লিটারে ১০০ গ্রাম করে তেল কম দেওয়ার বিষয়টি হাতেনাতে ধরেছেন ভ্রাম্যমাণ আদালত। এ অপরাধে তিনটি তেল বিক্রয়কারী প্রতিষ্ঠানকে সর্বমোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

একই অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি ও সড়কে মোটরসাইকেল পার্কিংয়ের দায়ে আরও দুটি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে জরিমানা করা হয়। বুধবার বিকেলে আখাউড়া পৌর শহরের বিভিন্ন তেলের দোকান, ফিলিং স্টেশন ও খাবারের প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি তেল বিক্রয় প্রতিষ্ঠানে তেল পরিমাপ করে প্রতি লিটারে প্রায় ১০০ গ্রাম করে কম দেওয়ার বিষয়টি ধরা পড়ে।

এ অনিয়মের দায়ে প্রতিষ্ঠানগুলোকে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির দায়ে ঢাকা হোটেলকে ৫ হাজার টাকা এবং সড়কে মোটরসাইকেল পার্কিং করে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করার দায়ে আরও ৫০০ টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে অভিযানে মোট ১২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযান পরিচালনাকারী আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ বলেন, জ্বালানি তেল বিক্রির ক্ষেত্রে নির্ধারিত পরিমাণের চেয়ে কম দেওয়া বা মাপে কোনো ধরনের কারচুপি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। একই সঙ্গে খাদ্যপণ্য বিক্রির ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। তিনি আরও বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষা, সঠিক পরিমাপ নিশ্চিত করা এবং জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

চবি ক্যাম্পাসে দীর্ঘদিন পর দেখা মিলল মায়া হরিণের

আখাউড়ায় প্রতি লিটারে ১০০ গ্রাম তেল কম দেওয়ায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

Update Time : 01:07:52 pm, Thursday, 24 September 2026