আজ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন, ১৪৩৩ | ১২ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
বজ্রসহ বৃষ্টি
৩০°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৭%

লালমনিরহাটে ভ্যাট বিভাগের অভিযানে বিড়ির প্যাকেট ও ফিল্টারের লেভেল জব্দ

  • MIT ERP
  • Update Time : 12:34:51 pm, Friday, 25 September 2026
  • 12

লালমনিরহাটে ভ্যাট বিভাগের অভিযানে বিড়ির প্যাকেট ও ফিল্টারের লেভেল জব্দ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুযায়ী অবৈধ তামাকজাত পণ্য ও রাজস্ব ফাঁকি প্রতিরোধে অভিযান অব্যাহত রেখেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রংপুর। এরই ধারাবাহিকতায় ২৪ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাটের হরিণছড়া ও খুনিয়াগাছ এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

ভ্যাট ডিভিশন, রংপুর ও ভ্যাট ডিভিশন, লালমনিরহাটের যৌথ অভিযানে একটি বাসায় তল্লাশি চালিয়ে বিড়ির প্যাকেটের এক বস্তা লেভেল এবং বিড়ির ফিল্টারের আধা বস্তা লেভেল জব্দ করা হয়। ভ্যাট বিভাগের কর্মকর্তারা জানান, জব্দ করা এসব সামগ্রী নকল ব্র্যান্ডরোল ব্যবহার করে অবৈধভাবে বিড়ি উৎপাদনের কাজে ব্যবহারের জন্য সংরক্ষণ করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রংপুর জানিয়েছে, অবৈধ তামাকজাত পণ্যের উৎপাদন ও বাজারজাতকরণ এবং এর মাধ্যমে রাজস্ব ফাঁকি প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

আন্তর্জাতিক সম্প্রদায় ব্যর্থ হলে রোহিঙ্গা সংকট মানবিক বিপর্যয় ঘটাতে পারে: প্রধানমন্ত্রী

লালমনিরহাটে ভ্যাট বিভাগের অভিযানে বিড়ির প্যাকেট ও ফিল্টারের লেভেল জব্দ

Update Time : 12:34:51 pm, Friday, 25 September 2026