আজ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন, ১৪৩৩ | ১২ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩১°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৭%

চুয়েটে সাবেক ভিসিকে পুনর্বহালের দাবিতে শিক্ষকদের মানববন্ধন ও সংবাদ সম্মেলন

  • MIT ERP
  • Update Time : 12:15:18 pm, Friday, 25 September 2026
  • 9

চুয়েটে সাবেক ভিসিকে পুনর্বহালের দাবিতে শিক্ষকদের মানববন্ধন ও সংবাদ সম্মেলন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। পাশাপাশি বিকেল ৩টায় সংবাদ সম্মেলন করেন তারা।

এতে শিক্ষক সমিতির নেতৃবৃন্দের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারী সমিতির নেতারাও উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে শিক্ষক সমিতির পক্ষ থেকে বলা হয়, ‘উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম তার গতিশীল নেতৃত্বের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে গ্রহণযোগ্যতা তৈরি করতে সক্ষম হয়েছেন।

’ বক্তারা আরও বলেন, চুয়েটের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম গতিশীল রাখা এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের চলমান ধারা অব্যাহত রাখার স্বার্থে বর্তমান পরিস্থিতির দ্রুত সমাধান প্রয়োজন। এ বিষয়ে সংশ্লিষ্ট যথাযথ কর্তৃপক্ষের কাছে শিক্ষকদের দাবিগুলো তুলে ধরতে স্মারকলিপি দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। চলমান পরিস্থিতির সমাধান এবং শিক্ষকদের দাবিগুলো শিক্ষামন্ত্রীর কাছে তুলে ধরার চিন্তাভাবনা করা হচ্ছে বলেও জানানো হয়।

এ ছাড়া আগামী রোববার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ধর্মঘট ও কর্মবিরতি পালন করবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। অল্প সময়ের মধ্যে সরকার বিষয়টির সুরাহা না করলে পরবর্তীতে কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। এদিকে নবনিযুক্ত উপাচার্যের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আহসানুল্লাহ বলেন, ‘আমরা নতুন ভিসিকে বিশ্ববিদ্যালয়ে চাই না।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

বাংলাদেশে আটক ভারতীয় নাগরিক রবিউলের নথিতে অসঙ্গতি ও গোয়েন্দা যোগের অভিযোগ

চুয়েটে সাবেক ভিসিকে পুনর্বহালের দাবিতে শিক্ষকদের মানববন্ধন ও সংবাদ সম্মেলন

Update Time : 12:15:18 pm, Friday, 25 September 2026