আজ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন, ১৪৩৩ | ১২ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
২৯°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৭%

জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ: সমঝোতামূলক বিশ্ব গড়ার আহ্বান ও রোহিঙ্গা সংকটে বিশ্ব সম্প্রদায়ের সহযোগিতা কামনা

  • MIT ERP
  • Update Time : 01:49:53 pm, Friday, 25 September 2026
  • 15

জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ: সমঝোতামূলক বিশ্ব গড়ার আহ্বান ও রোহিঙ্গা সংকটে বিশ্ব সম্প্রদায়ের সহযোগিতা কামনা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সমঝোতামূলক বিশ্ব প্রতিষ্ঠার কেন্দ্রবিন্দু হিসেবে বাংলাদেশ জাতিসংঘকে দেখতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার জাতিসংঘে নিজের প্রথম ভাষণে এই অবস্থান তুলে ধরেন তিনি। একই সঙ্গে রোহিঙ্গা সংকট সমাধানে বিশ্ব সম্প্রদায়ের সহযোগিতা কামনা করে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনই এই সংকটের একমাত্র সমাধান।

বাংলাদেশ সময় ভোর সোয়া ৪টা। বিপুল করতালির মধ্য দিয় জাতিসংঘের ৮১তম অধিবেশনে নিজের প্রথম বক্তব্য উপস্থাপনে মঞ্চে ওঠেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অধিবেশনের তৃতীয় দিনে ১৮ জনের মধ্যে ১১তম বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। মাতৃভাষা বাংলায় ২১ মিনিটের বক্তব্যে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি ও অগ্রাধিকারের পাশাপাশি উঠে আসে জলবায়ু পরিবর্তন, বিশ্ব শান্তি ও নিরাপত্তা, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা ও রোহিঙ্গা সংকটসহ নানা দিক। রোহিঙ্গা সংকটের চূড়ান্ত সমাধানের জন্য জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী।

শান্তিময় মানবিক ও সমঝোতামূলক বিশ্ব প্রতিষ্ঠার কেন্দ্রবিন্দু হিসেবে জাতিসংঘকে কার্যক ভূমিকা রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। ফিলিস্তিনিদের ন্যায্য দাবির প্রতি বাংলাদেশের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান তারেক রহমান।

জাতিসংঘে এর আগে জিয়া পরিবারের সদস্যদের বক্তব্যের প্রসঙ্গের পাশাপাশি স্বাধীনতার পর থেকে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় যারা আত্মত্যাগ করেছেন তাদের স্মরণ করেন তারেক রহমান।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ: সমঝোতামূলক বিশ্ব গড়ার আহ্বান ও রোহিঙ্গা সংকটে বিশ্ব সম্প্রদায়ের সহযোগিতা কামনা

জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ: সমঝোতামূলক বিশ্ব গড়ার আহ্বান ও রোহিঙ্গা সংকটে বিশ্ব সম্প্রদায়ের সহযোগিতা কামনা

Update Time : 01:49:53 pm, Friday, 25 September 2026