বিয়ের মৌসুমের আনন্দ, ঐতিহ্য ও উৎসবমুখর পরিবেশকে কেন্দ্র করে বিশেষ আয়োজন নিয়ে এসেছে দেশের সুপরিচিত জুয়েলারি প্রতিষ্ঠান আপন জুয়েলার্স। ‘আপন ওয়েডিং মুনসুন’ নামের এই বিশেষ ক্যাম্পেইনের মূল আকর্ষণ হিসেবে যুক্ত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মালাইকা চৌধুরী।
তার সঙ্গে রয়েছেন মডেল রাজ মানিয়া। বহু দশক ধরে বাংলাদেশের মানুষের বিয়ে, উৎসব ও জীবনের বিশেষ মুহূর্তের সঙ্গে জড়িয়ে আছে আপন জুয়েলার্সের নাম। প্রায় ৪০ বছর ধরে প্রতিষ্ঠানটি দেশের মানুষের কাছে জুয়েলারি সেবা ও পণ্যের পাশাপাশি আস্থা, ঐতিহ্য এবং রুচির একটি পরিচিত প্রতীক হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে। সময়ের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক ডিজাইন ও নতুন ভাবনার সঙ্গে এগিয়ে চললেও দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি আপন জুয়েলার্সের গুরুত্ব বরাবরই দৃশ্যমান।
‘আপন ওয়েডিং মুনসুন’ সেই ধারাবাহিকতারই একটি নতুন সংযোজন। বিয়ের আয়োজনকে শুধু একটি সামাজিক অনুষ্ঠান হিসেবে নয়, বরং বাঙালির সংস্কৃতি, পারিবারিক বন্ধন, আবেগ ও উৎসবের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তুলে ধরার চেষ্টা রয়েছে এই ক্যাম্পেইনে। বিশেষ জিংগেল, নৃত্য ও কোরিওগ্রাফির সমন্বয়ে নির্মিত হয়েছে ক্যাম্পেইনের থিমেটিক বিজ্ঞাপন।
এটি পরিচালনা করেছেন নির্মাতা মেহেদী হাছিব। শুধু বিজ্ঞাপন প্রচারের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না ‘আপন ওয়েডিং মুনসুন’। ক্যাম্পেইনের অংশ হিসেবে আয়োজন করা হয়েছে ‘আপন ওয়েডিং মুনসুন–Dance Challenge’। বিজ্ঞাপনে প্রদর্শিত নাচ অনুসরণ করে আগ্রহীরা নিজেদের পরিবেশনার ভিডিও ধারণ করে Facebook, TikTok কিংবা Instagram-এ প্রকাশ করতে পারবেন।
অংশগ্রহণকারীদের ভিডিওতে Apon Jewellers-কে ট্যাগ করতে হবে। নির্বাচিত সেরা ১০ জন অংশগ্রহণকারীর জন্য থাকছে আপন জুয়েলার্সের পক্ষ থেকে আকর্ষণীয় উপহার। চার দশকের পথচলায় বাংলাদেশের মানুষের ভালোবাসা ও আস্থাকে সঙ্গে নিয়ে এগিয়ে চলা আপন জুয়েলার্স এবার বিয়ের মৌসুমের আনন্দকে নতুনভাবে উদযাপন করতে চায়। ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মেলবন্ধন, দেশীয় সংস্কৃতির প্রতি শ্রদ্ধা এবং নতুন প্রজন্মের অংশগ্রহণ—এই তিনের সমন্বয়েই সাজানো হয়েছে ‘আপন ওয়েডিং মুনসুন’।
আর সেই গল্পের অন্যতম মুখ হয়ে মালাইকা চৌধুরী ক্যাম্পেইনটিতে যোগ করেছেন নতুন প্রাণ।


















