আজ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
৯ আশ্বিন, ১৪৩৩ | ১১ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
বৃষ্টি
২৭°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯২%

সেপ্টেম্বরে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৫১

  • MIT ERP
  • Update Time : 12:47:31 pm, Thursday, 24 September 2026
  • 10

সেপ্টেম্বরে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৫১

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে খেলন সরকার (৬৫) নামে নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের সেপ্টেম্বর মাসের ২৪ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে।

এই সময়ের মাঝে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ হাজার ২৫১ জন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাঠানো ডেঙ্গু সামারি বিশ্লেষণ করে এসব তথ্য দেখা দেখা গেছে। ওই সামারিতে দেখা যায়, সেপ্টেম্বর মাসের ২৪ দিনে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮১৫ জন পুরুষ, নারী ৩৭৫ ও ৬১ শিশু চিকিৎসা নিয়েছেন। এই ২৪ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে।

ওই সামারিতে আরও দেখা যায়, মৃত খেলন সরকার ময়মনসিংহ নগরীর রামবাবু রোড এলাকার নরেন্দ্র সরকারের স্ত্রী। তিনি গত ২১ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ৫৯ জন, ছাড়পত্রপত্র নিয়ে বাড়ি ফিরেছেন ৭৬ জন, এই সময়ে মারা গেছে ১ জন।

বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ১৩০ জন, এদের মাঝে পুরুষ ৯২ জন, নারী ৩৮ জন, শিশু ১০ জন। চলতি বছরে ২ হাজার ৭০৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছেন, এই সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৩ জনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মাইন উদ্দিন বলেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসায় বিশেষ নজর দেওয়া হচ্ছে।

ভর্তি রোগীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষ কাজ করছে। একই সাথে সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

১৮তম বিজেএস পরীক্ষায় সহকারী জজ পদে সুপারিশপ্রাপ্ত দুপচাঁচিয়ার তাজুল ইসলাম

সেপ্টেম্বরে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৫১

Update Time : 12:47:31 pm, Thursday, 24 September 2026