রাজধানীর গুলশানের বারিধারা ‘কে’ ব্লক এলাকায় ময়লার ডিপোর ব্যবসা নিয়ে বিরোধের জেরে গুলির ঘটনায় হওয়া মামলার এজাহারনামীয় চার আসামিকেই গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। অজ্ঞাতনামা বাকি আসামিদের বিরুদ্ধেও তদন্ত চলছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার পরিদর্শক মোখলেছুর রহমান। তিনি আরও জানান, বাকি অজ্ঞাতনামা কারও বিরুদ্ধে তথ্য পাওয়া গেলে গ্রেপ্তার করা হবে। গত ২০ জুলাই বান্দরবান সদর উপজেলার আর্মিপাড়া এলাকার একটি রিসোর্টে র্যাব-১ ও র্যাব-১৫-এর যৌথ অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন- মো. হেলাল মিয়া (৪০), সৈয়দ এনামুল হক লাবু (৪৬) ও মোশারফ হোসেন (৩৩)। পরে বরকতুল্লাহ শুভ (২২) নামে আরেক আসামিকে গ্রেপ্তার করা হয় বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা মোখলেছুর রহমান। গত ২০ জুলাই রাতে র্যাব-১ এর অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম জানান, গত ১৯ জুলাই রাত সাড়ে ৮টার দিকে গুলশান থানার কালাচাঁদপুর এলাকা থেকে একটি পিকআপে করে ময়লা নিয়ে বারিধারা ‘কে’ ব্লকের একটি ডিপোতে যান শ্রমিক তৌহিদ (৩৮)। এ সময় চারটি মোটরসাইকেলে এসে কয়েকজন দুর্বৃত্ত এলোপাতাড়ি গুলি ছোড়ে। প্রাণ বাঁচাতে গাড়ির নিচে আশ্রয় নেওয়ার চেষ্টা করলে তৌহিদের পায়ে গুলি লাগে। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও জাতীয় অর্থোপেডিক হাসপাতালে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করেন। এ ঘটনায় গুলিবিদ্ধ তৌহিদের ভাই শহীদ মিয়া গুলশান থানায় বরকতুল্লাহ শুভ, হেলাল, লাবু, মোশারফসহ অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করে মামলা করেন।
5:37 am, Tuesday, 4 August 2026
শিরোনাম :
ময়লার ডিপো নিয়ে বিরোধ গুলির ঘটনার মামলায় চার আসামি গ্রেপ্তার
-
MIT ERP
- Update Time : 02:16:57 am, Monday, 3 August 2026
- 6
Tag :
Popular Post

























