2:32 am, Monday, 3 August 2026

ভারতে আবার আন্দোলনের ইঙ্গিত, বৈঠকে বসছে ককরোচ পার্টি

  • MIT ERP
  • Update Time : 01:11:06 am, Monday, 3 August 2026
  • 9

ভারতে আবার আন্দোলনের ইঙ্গিত, বৈঠকে বসছে ককরোচ পার্টি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ভারতে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনের নেতৃত্ব দেওয়া ককরোচ জনতা পার্টি (সিজেপি) আবারও নতুন কর্মসূচি ঘোষণা করতে পারে। এ লক্ষ্যে আগামী বুধবার (৫ আগস্ট) সংগঠনটির কোর কমিটির বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাতে জানা গেছে, মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

দলীয় সূত্র জানিয়েছে, প্রায় এক মাসব্যাপী আন্দোলনের পর সংগঠনের কর্মী ও স্বেচ্ছাসেবকদের কিছু সময় পরিবারের সঙ্গে কাটানোর পরামর্শ দেওয়া হয়েছিল। একই সময়ে কোর কমিটির সদস্যদের সাধারণ শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকদের মতামত এবং বিভিন্ন প্রস্তাব সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়। সংগৃহীত মতামত ও সুপারিশের ভিত্তিতেই ৫ আগস্টের বৈঠকে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে বলে জানা গেছে।

এদিকে সংসদ অভিযান কর্মসূচির দিন আন্দোলনকারীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় সরকারের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েছে সিজেপি। সংগঠনটির দাবি, আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার করতে হবে এবং যাদের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা নেওয়া হয়েছে, তাদের আইনি জটিলতা থেকে মুক্তি দিতে হবে। সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক বলেন, শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষমা চাওয়ার বার্তা দিলেই হবে না।

আন্দোলনে আহত শিক্ষার্থীদের কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত। তার ভাষায়, যেসব শিক্ষার্থীর মাথা, হাত-পায়ে গুরুতর আঘাত লেগেছে কিংবা পেলেট গানের শিকার হয়েছে, তাদের কাছে আগে ক্ষমা চাইতে হবে। এরপরই সরকার আন্তরিকতার দাবি করতে পারে।

সিজেপির নেতারা ইঙ্গিত দিয়েছেন, সরকারের পক্ষ থেকে তাদের দাবির বিষয়ে ইতিবাচক পদক্ষেপ না এলে নতুন কর্মসূচি ঘোষণা করা হতে পারে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

ভারতে আবার আন্দোলনের ইঙ্গিত, বৈঠকে বসছে ককরোচ পার্টি

Update Time : 01:11:06 am, Monday, 3 August 2026