আজ সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
২৯ ভাদ্র, ১৪৩৩ | ০১ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৭°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৭৪%

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড

  • MIT ERP
  • Update Time : 02:26:27 am, Monday, 3 August 2026
  • 28
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

হত্যা ও অস্ত্রের দুই মামলায় চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে ১০ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। গতকাল রোববার দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোতাসিম বিল্লাহ এ আদেশ দেন। চট্টগ্রাম জেলা পুলিশের হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ বলেন, হত্যা মামলায় ইমনের ৫ দিন এবং অস্ত্র মামলায় ৫ দিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অস্ত্র মামলাটিতে অন্য চারজনের প্রত্যেককেও জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে। ওই চারজন হলেন মো. মিঠু ওরফে ধামা ইলিয়াছ, মোহাম্মদ শামীম, মোহাম্মদ সাফায়েত হোসেন ও আল ইসলাম আলিফ। পরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. লোকমান হাকিমের আদালতে হাটহাজারী থানার একটি চাঁদাবাজি মামলায় ডেভিড ইমনকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হলে শুনানি শেষে তা মঞ্জুর করে আদালত। ইমনকে যে দুই মামলায় রিমান্ডে পেয়েছে পুলিশ, তার একটি গত জানুয়ারিতে ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর এলাকায় গুলিতে জামায়াতে ইসলামীর কর্মী জামাল উদ্দিন হত্যা মামলা। অন্যটি বৃহস্পতিবার হওয়া অস্ত্র মামলা। এর আগে গত ৩০ জুলাই ডেভিড ইমনকে তিনটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছিল। মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন চট্টগ্রামের জোড়া খুনসহ অন্তত ১৮ মামলার আসামি। ২৯ জুলাই ভোরে নড়াইল-যশোর সড়কের ঝুমঝুমপুর এলাকায় একটি কার থেকে তিন সহযোগীসহ তাকে গ্রেপ্তারের তথ্য দেয় পুলিশ। ৩০ জুলাই দুপুরে এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, ১৩ জুন রাউজানে যুবদল নেতা মাসুদ হত্যাকা-ের পর থেকে পুলিশ তাদের গ্রেপ্তারের জন্য কাজ শুরু করে। সে হিসেবে গত ২২ জুলাই মাসুদ হত্যা মামলার এজাহার নামীয় আসামি ইলিয়াছকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে বেশকিছু তথ্য পাওয়া যায়। মাসুদ আলমের ভাষ্য, ঢাকা থেকে ইমন খুলনার দিকে যাওয়ার পরিকল্পনা করেছিল। পদ্মাসেতু টোল প্লাজায় মুন্সীগঞ্জ জেলা পুলিশের সহযোগিতায় চেকপোস্ট বসানো হয়। খুলনার রূপসা এলাকাতেও চেকপোস্ট বসানো হয়েছিল। কিন্তু তারা গোপালগঞ্জে থেকে খুলনার দিকে না গিয়ে রুট পাল্টে নড়াইলের দিকে যায়। বিষয়টি যশোরের পুলিশ সুপারকে জানানোর পর তিনি সেখানে একটি দল ঠিক করেন এবং তাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে ঝুমঝুমপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সুপার মাসুদ বলেছিলেন, গ্রেপ্তারের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের পাইট্রাল টিলাপাড়ায় মৃত আবুল হোসেনের পরিত্যক্ত বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় একটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় এলজি এবং অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এসব অস্ত্র উদ্ধারের ঘটনায় ৩০ জুলাই করা মামলাটিতে গতকাল রোববার ইমনসহ পাঁচজনের রিমান্ড হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

বিশ্বের তরুণদের স্বপ্নপূরণে রাশিয়াকে সহযোগী করার আহ্বান পুতিনের

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড

Update Time : 02:26:27 am, Monday, 3 August 2026