চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের গানসু প্রদেশে টানা ভারি বৃষ্টির কারণে আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ২৩ জন। উদ্ধার অভিযান অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, গত ২৬ জুলাই ডিংসি শহরের ওয়েইইউয়ান এলাকায় প্রবল বর্ষণের পর এই দুর্যোগের সৃষ্টি হয়। প্রাথমিকভাবে ১০ জনের মৃত্যুর খবর মিললেও উদ্ধারকাজের অগ্রগতির সঙ্গে মৃতের সংখ্যা বেড়ে ২৫ জনে পৌঁছেছে। চীনের জাতীয় দুর্যোগ প্রতিরোধ, প্রশমন ও ত্রাণ কমিশন প্রাদেশিক কর্তৃপক্ষকে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং ক্ষয়ক্ষতির বিস্তারিত মূল্যায়নের নির্দেশ দিয়েছে। একই সঙ্গে টানা বর্ষণের কারণে গানসুর বিভিন্ন এলাকায় নতুন করে ভূমিধসের আশঙ্কাও প্রকাশ করা হয়েছে। এদিকে রাজধানী বেইজিং, ইনার মঙ্গোলিয়া এবং দেশের বিস্তীর্ণ এলাকায় ভারি বৃষ্টি, দমকা হাওয়া ও বজ্রঝড়ের পূর্বাভাস দিয়ে সতর্কতা জারি করেছে জাতীয় আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা। অন্যদিকে সিচুয়ান প্রদেশে চলমান দুর্যোগে এখন পর্যন্ত ৬৪ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। চলতি বর্ষা মৌসুমে প্রদেশটিতে মোট ৮ লাখ ৮১ হাজারের বেশি মানুষকে স্থানান্তর করা হয়েছে। এ ছাড়া আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, পশ্চিম প্রশান্ত মহাসাগর থেকে ধেয়ে আসা শক্তিশালী ঘূর্ণিঝড় আগামী বুধবার থেকে চীনের দক্ষিণ-পূর্ব উপকূলীয় অঞ্চলে প্রভাব ফেলতে পারে। ফলে দুর্যোগ পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
2:26 am, Monday, 3 August 2026
শিরোনাম :
চীনে ভারি বৃষ্টির তাণ্ডব, ভূমিধসে নিহত বেড়ে ২৫
-
MIT ERP
- Update Time : 01:01:19 am, Monday, 3 August 2026
- 3
Tag :
Popular Post















