2:25 am, Monday, 3 August 2026

রাশিয়ার গভীরে ইউক্রেনের হামলা, নিহত ২

  • MIT ERP
  • Update Time : 12:56:16 am, Monday, 3 August 2026
  • 3

রাশিয়ার গভীরে ইউক্রেনের হামলা, নিহত ২

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রাশিয়ার অভ্যন্তরে মানববিহীন উড়োজাহাজের হামলা আরও জোরদার করেছে ইউক্রেন। সর্বশেষ রাতভর চালানো হামলায় ভলগা নদীতীরবর্তী একাধিক অঞ্চল লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এতে অন্তত দুজন নিহত হওয়ার পাশাপাশি একটি আবাসিক ভবন ও বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার লক্ষ্য ছিল রাশিয়ার অন্যতম বৃহৎ অনলাইন বিপণন প্রতিষ্ঠানের একটি গুদামও। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, রাতভর ইউক্রেনের পাঠানো ৬৩৫টি মানববিহীন উড়োজাহাজ ভূপাতিত করা হয়েছে। তবে হামলায় বিভিন্ন অঞ্চলে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। সামারা অঞ্চলের গভর্নর ভিয়াচেস্লাভ ফেদোরিশচেভ জানান, ইউক্রেনের মানববিহীন উড়োজাহাজ সামারা অঞ্চলে অবস্থিত বৃহৎ অনলাইন বিপণন প্রতিষ্ঠানটির একটি গুদামে আঘাত হানে। অঞ্চলটি যুদ্ধের সামনের সারি থেকে প্রায় ৮০০ কিলোমিটার দূরে। হামলায় হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা এখনো যাচাই করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে ইউক্রেন রাশিয়ার ভেতরে অর্থনৈতিক ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা বাড়িয়েছে। পর্যবেক্ষকদের মতে, মস্কোর যুদ্ধ পরিচালনার সক্ষমতা দুর্বল করাই এসব হামলার প্রধান উদ্দেশ্য। গত কয়েক সপ্তাহে একই প্রতিষ্ঠানের একাধিক স্থাপনায় হামলার ঘটনাও ঘটেছে। অন্যদিকে, সারাতভ অঞ্চলের অ্যাঙ্গেলস শহরের একটি আবাসিক ভবনে মানববিহীন উড়োজাহাজের আঘাতে দুজন নিহত হয়েছেন। গভর্নর রোমান বুসারগিন জানান, অ্যাঙ্গেলস ও সারাতভ উভয় শহরেই বেসামরিক অবকাঠামোর ক্ষতি হয়েছে। সারাতভে রাশিয়ার একটি বড় তেল শোধনাগার রয়েছে। আর অ্যাঙ্গেলসে রয়েছে গুরুত্বপূর্ণ সামরিক বিমান ঘাঁটি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

রাশিয়ার গভীরে ইউক্রেনের হামলা, নিহত ২

Update Time : 12:56:16 am, Monday, 3 August 2026