1:27 am, Monday, 3 August 2026

কালাই প্রেসক্লাবের নতুন সভাপতি ডলার, সম্পাদক পাভেল

  • MIT ERP
  • Update Time : 09:51:06 pm, Saturday, 1 August 2026
  • 11
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জয়পুরহাটের কালাই উপজেলার ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন কালাই প্রেসক্লাবের দ্বিবার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক মানবকণ্ঠের কালাই উপজেলা প্রতিনিধি অ্যাডভোকেট নাফিউৎজামান তালুকদার ডলার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এনটিভি অনলাইনের (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) প্রতিনিধি ও দৈনিক রূপালী বাংলাদেশের কালাই উপজেলা প্রতিনিধি সজিবুল ইসলাম পাভেল। শনিবার (১ আগস্ট) সন্ধ্যা ৭টায় কালাই প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ১৩ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি মিজানুর রহমান (দৈনিক ভোরের ডাক), যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুন নুর নাহিদ (দৈনিক আমাদের সময়), সাংগঠনিক সম্পাদক ফারুখ হোসেন (দৈনিক মুক্ত খবর), দপ্তর সম্পাদক আসাদুজ্জামান নয়ন (দৈনিক ভোরের দর্পণ), প্রচার ও প্রকাশনা সম্পাদক তানজীর আহমেদ সাকিব (দৈনিক সরেজমিন), আইনবিষয়ক সম্পাদক আবু বকর সিদ্দিক (দৈনিক প্রতিদিনের সংবাদ), ক্রীড়া ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক লিটন তালুকদার (দৈনিক স্বদেশ বিচিত্রা) এবং অর্থ সম্পাদক মো. জাহিদুল ইসলাম (দৈনিক উত্তরের দর্পণ)। নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. জাহিদুল ইসলাম (ঢাকা ক্যানভাস), আব্দুল হাই (বাংলা এডিশন) এবং আরমান হোসেন (টাইমস টুডে)। উল্লেখ্য, ১৯৯১ সালে প্রতিষ্ঠিত কালাই প্রেসক্লাব দীর্ঘদিন ধরে উপজেলার সাংবাদিকদের অন্যতম পেশাজীবী সংগঠন হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

ব্র্যাক ব্যাংকের কর্পনেটে এক মাসে ৩০ হাজার কোটি টাকা লেনদেনের মাইলফলক

কালাই প্রেসক্লাবের নতুন সভাপতি ডলার, সম্পাদক পাভেল

Update Time : 09:51:06 pm, Saturday, 1 August 2026