প্রতি বছর ৯ আগস্ট বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব আদিবাসী দিবস। জাতিসংঘের উদ্যোগে আয়োজিত এই দিবসটির মূল উদ্দেশ্য হলো বিশ্বের বিভিন্ন দেশের ‘Indigenous Peoples’ বা আদিবাসী জনগোষ্ঠীর মানবাধিকার, অনন্য সংস্কৃতি, ভাষা ও ঐতিহ্য সম্পর্কে বিশ্ববাসীকে সচেতন করা এবং তাদের মর্যাদা রক্ষা করা। কিন্তু এই দিবসটি এলে বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক ও বুদ্ধিবৃত্তিক অঙ্গনে একটি দীর্ঘদিনের বিতর্ক পুনরায় চাঙ্গা হয়ে ওঠে। বিতর্কের মূলবিন্দু হলো: পার্বত্য চট্টগ্রাম ও সমতলে বসবাসকারী অনগ্রসর জাতিসত্তাগুলোকে কি ‘আদিবাসী’ বলা হবে, নাকি সংবিধানে উল্লেখিত ‘উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়’ হিসেবে আখ্যাयিত করা হবে? আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যবহৃত “Indigenous Peoples” পরিভাষা এবং বাংলাদেশের সংবিধান ও প্রচলিত আইনের ভাষাগত অবস্থানের এই পার্থক্য শুধুই শব্দচয়ন বা ভাষাগত কাঠামোর মধ্যে সীমাবদ্ধ নেই; এটি রাষ্ট্রীয় নিরাপত্তা, ভূ-রাজনীতি, জাতীয় পরিচয় এবং ঐতিহাসিক বাস্তবতার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। আন্তর্জাতিক পরিভাষাকে অন্ধভাবে গ্রহণ করা এবং দেশীয় সাংবিধানিক বাস্তবতাকে অস্বীকার করার মধ্য দিয়েই মূলত জন্ম নেয় রাজনৈতিক বিতর্ক, আইনি প্রশ্ন এবং সামাজিক অসন্তোষ। একটি আধুনিক, স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রে বিভাজনের রাজনীতি বা শব্দসংকটে আটকে না থেকে আইনি ও কাঠামোগত সমাধানের পথ খোঁজা এখন সময়ের দাবি। বাংলাদেশ একটি স্বাধীন, সার্বভৌম ও একক রাষ্ট্র। এই রাষ্ট্রের শাসনকাঠামো ও নাগরিক জীবনের সর্বোচ্চ ভিত্তি হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। যেকোনো সুসংগঠিত রাষ্ট্রে নাগরিক, গণমাধ্যম, রাজনৈতিক দল কিংবা সুশীল সমাজ—সকলেরই উচিত সংবিধানের ভাষা ও আইনের সীমারেখাকে সম্মান জানানো। গণতন্ত্রের অন্যতম মৌলিক উপাদান হলো মতপ্রকাশের স্বাধীনতা, তবে সেই স্বাধীনতা যেন রাষ্ট্রের অখণ্ডতা বা সাংবিধানিক কাঠামোর সঙ্গে সংঘাতপূর্ণ বা বিভ্রান্তিকর পরিস্থিতির জন্ম না দেয়, সে বিষয়ে সতর্ক থাকা জরুরি। বাংলাদেশের সংবিধানে “আদিবাসী” শব্দটির কোনো সাংবিধানিক স্বীকৃতি বা উল্লেখ নেই। ২০১১ সালের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের ২৩ক অনুচ্ছেদে স্পষ্ট সংস্থান করা হয়েছে।
1:28 am, Monday, 3 August 2026
শিরোনাম :
পাহাড়ি-বাঙালি বিরোধ আর নয়, আমরা সবাই বাংলাদেশি
-
MIT ERP
- Update Time : 10:01:29 pm, Saturday, 1 August 2026
- 8
Tag :
Popular Post
























