10:19 pm, Saturday, 1 August 2026

মুন্সীগঞ্জে ৬ শতাধিক মানুষ পেলেন বিনামূল্যে স্বাস্থ্যসেবা

  • MIT ERP
  • Update Time : 09:11:08 pm, Saturday, 1 August 2026
  • 4
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

মানবিক ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় মুন্সীগঞ্জে প্রায় ৬ শতাধিক মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ব্লাড ডোনেট, মুন্সীগঞ্জ’। শনিবার (১ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত মুন্সীগঞ্জ পৌরসভার দেওভোগ ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত স্বাস্থ্যসেবা ক্যাম্পে বিভিন্ন বয়স ও পেশার শত শত মানুষ অংশগ্রহণ করেন। ক্যাম্পে আগতদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়। স্বাস্থ্যসেবা কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মো. নাজমুল আলম, রাব্বি হাসান, সিপন, ইমরান সরদার, ইয়াছিন গাজী, মাহি ইসলাম, ওমর ফারুক, মারিয়া, মাহামুদুর, নাহীদ, জিসান, সিয়াম, মামুন, নুরুজ্জামান, সিদ্দিকুর রহমান, সোহাগ, উজ্জ্বল সরকার, রুকন মৌল্লা, সিফাদ দেওয়ান, নুরসহ সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবীরা। তারা পুরো সময়জুড়ে আগতদের সেবাদানে নিরলসভাবে কাজ করেন। সংগঠনের সদস্য মাহি ইসলাম বলেন, আমরা স্বেচ্ছাসেবক হিসেবে মানুষের স্বাস্থ্যসেবায় কাজ করতে চাই। সমাজের সকলের সহযোগিতা পেলে ভবিষ্যতেও আরও বড় পরিসরে এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করব। স্থানীয় বাসিন্দারা জানান, বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও রক্তের গ্রুপ নির্ণয়ের এই উদ্যোগ সাধারণ মানুষের জন্য অত্যন্ত উপকারী। তারা এমন মানবিক আয়োজন নিয়মিত চালিয়ে যাওয়ার আহ্বান জানান। স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ব্লাড ডোনেট, মুন্সীগঞ্জ’-এর এই উদ্যোগ মানবসেবায় তরুণদের ইতিবাচক ভূমিকার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

সোনারগাঁয়ে ২ হাসপাতালকে ২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা, ওটি সিলগালা

মুন্সীগঞ্জে ৬ শতাধিক মানুষ পেলেন বিনামূল্যে স্বাস্থ্যসেবা

Update Time : 09:11:08 pm, Saturday, 1 August 2026