গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই সরকারের, একইসঙ্গে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পেট্রোবাংলা। শনিবার (১ আগস্ট) রাতে গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদেবার্তায় এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে গ্যাসের মূল্য বৃদ্ধি সংক্রান্ত সংবাদের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, এই মুহূর্তে সরকারের গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। এ নিয়ে সংশ্লিষ্ট সবাইকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে। সম্প্রতি দেশে এলএনজি সরবরাহে বিঘ্ন ঘটায় সৃষ্টি গ্যাস সংকট ও জ্বালানি খাতের আর্থিক চাপ নিয়ে আলোচনার মধ্যেই বিভিন্ন মহলে গ্যাসের দাম বাড়ানো হতে পারে- এমন গুঞ্জন ওঠে। এরই পরিপ্রেক্ষিতে গ্যাসের দাম বৃদ্ধির ইস্যুতে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে পেট্রোবাংলা।
12:56 am, Sunday, 2 August 2026
শিরোনাম :
গ্যাসের দাম বাড়ছে না, বিভ্রান্ত না হওয়ার আহ্বান পেট্রোবাংলার
-
MIT ERP
- Update Time : 11:26:34 pm, Saturday, 1 August 2026
- 7
Tag :
Popular Post
























