10:37 pm, Saturday, 1 August 2026

‘জুলাই’ এ দেশের মানুষের স্মৃতিতে চিরস্মরণীয় হয়ে থাকবে: শিক্ষামন্ত্রী

  • MIT ERP
  • Update Time : 09:21:15 pm, Saturday, 1 August 2026
  • 7
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ এ দেশকে ধ্বংস করতে চেয়েছিল। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের নবপ্রজন্ম সেই পরিস্থিতি থেকে বাংলাদেশকে ফিরিয়ে এনেছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শনিবার (১ আগস্ট) রাজধানীর ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে আয়োজিত ‘ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান স্মরণসভা ও সৃজনশীল শিক্ষার্থী সম্মাননা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি জুলাই শহীদদের স্মরণ করে বলেন, শত শহীদের আত্মত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ ফিরে পেয়েছি। তাই ‘জুলাই’ এ দেশের মানুষের স্মৃতিতে চিরস্মরণীয় হয়ে থাকবে। শিক্ষামন্ত্রী বলেন, শুধু গতানুগতিক শিক্ষার ধারণায় সীমাবদ্ধ থাকলে চলবে না। উন্নত বাংলাদেশ গড়তে কারিগরি শিক্ষার বিকল্প নেই। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বিপুল জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তরের পরিকল্পনা গ্রহণ করেছেন এবং সেই লক্ষ্য বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারে কারিগরি দক্ষ জনশক্তির ব্যাপক চাহিদা রয়েছে। দক্ষ কর্মী বিদেশে পাঠানো গেলে বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে। এ লক্ষ্যেই সরকার দেশে আরও চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, উদ্ভাবনী সক্ষমতা অর্জনের মাধ্যমে ভবিষ্যতের বাংলাদেশ গড়ে তুলতে তাদের অগ্রণী ভূমিকায় দায়িত্ব রাখতে হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

অভয়নগরে মেয়ের নোড়ার আঘাতে মায়ের মৃত্যু

‘জুলাই’ এ দেশের মানুষের স্মৃতিতে চিরস্মরণীয় হয়ে থাকবে: শিক্ষামন্ত্রী

Update Time : 09:21:15 pm, Saturday, 1 August 2026