1:33 am, Monday, 3 August 2026

হাতিরঝিলে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

  • MIT ERP
  • Update Time : 10:45:45 pm, Saturday, 1 August 2026
  • 11
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

‘দেশ বাঁচানোর প্রথম কাজ, চলো লাগাই একটি গাছ’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ শনিবার (১ আগস্ট) হাতিরঝিল থানা বিএনপি পরিবারের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। বিশেষ অতিথি ছিলেন হাতিরঝিল থানা বিএনপির সাবেক আহ্বায়ক নাজমুল হক মাসুম। অনুষ্ঠানে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ৩৫ ও ৩৬ নম্বর ওয়ার্ডের নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন। তাদের সঙ্গে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন বৃহত্তর রমনা থানার সাবেক কোষাধ্যক্ষ, হাতিরঝিল থানা ৩৬ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য এবং জিয়া সাইবার ফোর্স, হাতিরঝিল থানা, ঢাকা মহানগর উত্তরের অর্থবিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন। বক্তারা বলেন, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই সবাইকে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর যথাযথ পরিচর্যা করার আহ্বান জানান তারা। কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২৮৫ কোটি ডলার

হাতিরঝিলে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

Update Time : 10:45:45 pm, Saturday, 1 August 2026