12:50 pm, Saturday, 1 August 2026

ট্রাক-ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

  • MIT ERP
  • Update Time : 11:55:52 am, Saturday, 1 August 2026
  • 3
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রাজশাহীর পুঠিয়ায় ড্রাম ট্রাক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও পুলিশ ট্রাকটি উদ্ধার করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে পুঠিয়া উপজেলার বানেশ্বর-চারঘাট সড়কের আমহাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন- মানিক চাঁদ (৬০)। তিনি চারঘাট উপজেলার হলিদাগাছী গ্রামের মৃত শুকচাঁদের ছেলে। আহত মো. শিবলু (২৮) একই গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, মানিক চাঁদ ভ্যান চালিয়ে বানেশ্বর থেকে চারঘাটের দিকে যাচ্ছিলেন। তার সঙ্গে যাত্রী হিসেবে ছিলেন শিবলু। পথে আমহাটা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রাজশাহীগামী একটি অজ্ঞাতনামা ড্রাম ট্রাকের সঙ্গে ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ও যাত্রী রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মানিক চাঁদকে মৃত ঘোষণা করেন। আহত শিবলু বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার পর ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে পুঠিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে নম্বর প্লেটবিহীন দুর্ঘটনাকবলিত ড্রাম ট্রাকটি রাজশাহী উপজেলার বেলপুকুর থানার নর্থ বেঙ্গল ফিলিং স্টেশন এলাকা থেকে উদ্ধার করে। রাত পৌনে ১১টার দিকে ট্রাকটি থানায় নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর চালক ট্রাক ফেলে পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ট্রাকটি উদ্ধার করে। ট্রাকটির কোনো নম্বর প্লেট পাওয়া যায়নি। পলাতক চালককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

ট্রাক-ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

Update Time : 11:55:52 am, Saturday, 1 August 2026