4:23 pm, Friday, 31 July 2026

নওগাঁয় বাসচাপায় শিক্ষকের মৃত্যু

  • MIT ERP
  • Update Time : 01:45:31 pm, Thursday, 30 July 2026
  • 6
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নওগাঁয় বিআরটিসি যাত্রীবাহী বাসের চাপায় আ.ত.ম ইউসুফ (৪৫) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে শহরের দয়ালের মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে। তিনি নওগাঁ শহরের জগৎসিংহপুর হাজীপাড়া এলাকার বাসিন্দা এবং জয়পুরহাট টেকনিকেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে শিক্ষক আ.ত.ম ইউসুফ স্কুটি (মোটরসাইকেল) চালিয়ে জয়পুরহাট টেকনিকেল স্কুল অ্যান্ড কলেজের উদ্দেশে যাচ্ছিলেন। পথে শহরের দয়ালের মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সাথে ধাক্কা লেগে রাস্তার মাঝে পড়ে যান ওই শিক্ষক। এ সময় বিপরীত দিক বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে শহরের মুক্তির মোড়ের দিকেআসা দ্রুতগতির একটি বিআরটিসি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। অটোরিকশার ধাক্কার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান ওই শিক্ষক। তবে বাসচালকের কোনো দোষ ছিল না বলে জানান স্থানীয়রা। নওগাঁ সদর থানার ওসি মোহাম্মদ আসাদুজ্জামান সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

চারবার মৃত্যুকে হারিয়েও নিঃস্ব জাহেরা, পদ্মা কেড়ে নিল স্বামী-সন্তান

নওগাঁয় বাসচাপায় শিক্ষকের মৃত্যু

Update Time : 01:45:31 pm, Thursday, 30 July 2026