গাংনীতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নির্ধারিত পদযাত্রা ও পথসভা স্থলের পাশ থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। সোমবার গাংনী বাজার বাসস্ট্যান্ড চত্বর সভাস্থলের ১শ গজ দূরে সবজির ব্যাগ থেকে বোমা বস্তুটি উদ্ধার করা হয়। এদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রা ও পথসভাকে কেন্দ্র করে সকালে শীর্ষ তিন নেতার কুশপুত্তলিকা বৈদ্যুতিক তারের সঙ্গে ঝুলিয়ে রাখে দুর্বৃত্তরা। এরপর আবারও সভাস্থলের পাশ থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার হয়। এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়কারী অ্যাড. শাকিল আহমেদ জানান, সমাবেশ স্থানের পাশে পরিত্যক্ত একটি সবজির ব্যাগের মধ্যে বোমা সাদৃশ্য বস্তুটি দেখতে পেয়ে নিরাপত্তার স্বার্থে সেটি থানায় নিয়ে গেছে পুলিশ। ভয়ভীতি দেখানোর জন্য বোমা সাদৃশ্য বস্তুটি রাখতে পারে। ওসি মুহদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমা সাদৃশ্য বস্তুটি উদ্ধার করেছে।
1:56 pm, Wednesday, 29 July 2026
শিরোনাম :
গাংনীতে এনসিপির সভাস্থলের পাশ থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার
-
MIT ERP
- Update Time : 01:27:06 pm, Wednesday, 29 July 2026
- 4
Tag :
Popular Post

