বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্যদের তাৎক্ষণিক তৎপরতায় রাজধানীর সরকারি কর্মচারী হাসপাতাল থেকে চুরি হওয়া প্রায় তিন লাখ টাকা মূল্যের সরকারি ওষুধ উদ্ধার ও এক চোরকে আটক করা হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) আনসার সদর দপ্তর থেকে এক বার্তায় গণমাধ্যমকে বিষয়টি জানানো হয়। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে ঢাকা মহানগর আনসার (ডিএমএ) দক্ষিণ জোনের রমনা থানার সরকারি কর্মচারী হাসপাতালের দ্বিতীয় তলায় দায়িত্বরত অঙ্গীভূত আনসার সদস্য মো. আব্দুল হাদি মেডিসিন স্টোরের সামনে নাছিম (২১) নামে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে বিষয়টি দ্রুত ক্যাম্প ইনচার্জ পিসি মো. খাইরুল ইসলামকে জানান। খবর পেয়ে ক্যাম্প ইনচার্জ পিসি মো. খাইরুল ইসলাম টহলরত এপিসি মো. হামিদুর রহমানকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাগেজ ও ব্যাগগুলো তল্লাশি করে হাসপাতালের প্রায় ৫০০ বক্স সরকারি ওষুধ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা। এ ছাড়া তার কাছ থেকে তিনটি স্মার্টফোন ও তিনটি পরিচয়পত্র (আইডি কার্ড) জব্দ করা হয়। পরে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। সরকারি হাসপাতালে নিরাপত্তা নিশ্চিতকরণ, সরকারি সম্পদ সুরক্ষা এবং অপরাধ প্রতিরোধে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্কতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে সার্বক্ষণিক দায়িত্ব পালন করে আসছেন। সরকারি ওষুধ উদ্ধার ও চোর আটকের এ ঘটনাটি সরকারি সম্পদ সুরক্ষায় তাদের কার্যকর ভূমিকা এবং পেশাদারিত্বের আরেকটি উদাহরণ।
1:14 pm, Friday, 31 July 2026
শিরোনাম :
সরকারি কর্মচারী হাসপাতালে তিন লাখ টাকার ওষুধসহ চোর আটক
-
MIT ERP
- Update Time : 11:50:35 am, Friday, 31 July 2026
- 6
Tag :
Popular Post



















