আজ বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
২৬ ভাদ্র, ১৪৩৩ | ২৭ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
বৃষ্টি
২৮°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৬%

পাবনায় শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার

  • MIT ERP
  • Update Time : 03:26:39 am, Monday, 3 August 2026
  • 35
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

পাবনার ঈশ^রদী উপজেলার বহরপুর এলাকায় দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মাসুদ রানা মদন (৫০) পেশায় একজন অটোরিকশাচালক। তিনি ভুক্তভোগী শিশুটির দূর সম্পর্কের মামা। তাদের বাড়ি পাশাপাশি। শিশুটি অভিযুক্ত মাসুদ রানা মদনের মেয়ের কাছে প্রাইভেট পড়ত। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ভুক্তভোগীর পরিবারের দাবি, গত শুক্রবার শিশুটি প্রাইভেট পড়তে অভিযুক্তের বাড়িতে যায়। এ সময় বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে অভিযুক্ত তাকে নির্জন কক্ষে নিয়ে ধর্ষণ করেন। রক্তাক্ত অবস্থায় শিশুটি বাড়ি ফিরে এলে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির নানি বাদী হয়ে শনিবার সন্ধ্যায় থানায় মামলা দায়ের করেন। সেদিন রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত মাসুদ রানা মদনকে গ্রেপ্তার করে পুলিশ। ওসি আসাদুর রহমান জানান, শিশুটিকে ডাক্তারী পরীক্ষার জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তকে আদলতে সোপর্দ করা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ফেসবুক ও টেলিগ্রামে প্রলোভন: যেভাবে ছড়াচ্ছে অনলাইন জুয়ার অদৃশ্য সাম্রাজ্য

পাবনায় শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার

Update Time : 03:26:39 am, Monday, 3 August 2026