জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সম্প্রতি আয়কর আইন, ২০২৩-এর ১৪৭ ধারার আওতায় উৎসে কর তদারকিতে কর কর্মকর্তাদের অবাধ প্রবেশ, কাগজপত্র জব্দ এবং ডিজিটাল ডিভাইসের পাসওয়ার্ড ভাঙার নির্দেশিকা জারি করায় ব্যবসায়ী সমাজে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। এর ফলে উদীয়মান ডিজিটাল কমার্স, ই-কমার্স ও ক্ষুদ্র-মাঝারি (এমএসএমই) অনলাইন উদ্যোক্তারা বড় সংকটের মুখে পড়েছেন। সরকারের উদ্যোক্তাবান্ধব নীতির সঙ্গে এনবিআরের এই আমলাতান্ত্রিক নির্দেশিকা বিপরীতমুখী। নিরাপদ ডিজিটাল অডিট প্রোটোকল না থাকায় ব্যবসায়িক গোপনীয়তা এবং গ্রাহকের ডেটা প্রাইভেসি মারাত্মক ঝুঁকিতে পড়েছে। এছাড়া নারী উদ্যোক্তাদের জন্য এটি মানসিক ও সামাজিক হয়রানির রূপ নিতে পারে। খাতের সুরক্ষায় ক্ষুদ্র উদ্যোক্তাদের সেফ হারবার ঘোষণা, প্রাঙ্গণে সারপ্রাইজ ভিজিট বন্ধ এবং কম্পোজিশন ট্যাক্স স্কিম চালুর দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। সরকারের লক্ষ্য অর্জনে এনবিআরের উচিত ব্যবসায়ীদের আপত্তির বিষয়টি বিবেচনা করে এই নির্দেশনার প্রয়োগ স্থগিত করা এবং সুনির্দিষ্ট গাইডলাইন তৈরি করা।
4:46 am, Monday, 3 August 2026
শিরোনাম :
এনবিআরের নতুন তদারকি ও ই-কমার্সের শঙ্কা
-
MIT ERP
- Update Time : 03:36:13 am, Monday, 3 August 2026
- 1
Tag :
Popular Post
















