4:44 am, Monday, 3 August 2026

কবি উৎপল কুমার বসুর জন্ম

  • MIT ERP
  • Update Time : 03:33:10 am, Monday, 3 August 2026
  • 1
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

উৎপল কুমার বসু বাংলা সাহিত্যে হাংরি আন্দোলনের একজন খ্যাতনামা কবি। ১৯৬০ পর্যন্ত তিনি কৃত্তিবাস গোষ্ঠীর কবি হিসেবে পরিচিত ছিলেন। ১৯৩৯ সালের ৩ আগস্ট কলকাতায় জন্মগ্রহণ করেন। সমীর রায় চৌধুরীর কলেজ জীবনের বন্ধু উৎপল ১৯৬১ সালে হাংরি আন্দোলনের সূত্রপাত ঘটতেই তাতে যোগ দেন এবং তার কবিতা রচনার ধারায় বাঁকবদল ঘটে। হাংরি আন্দোলনের কারণে ১৯৬৪ সালে তার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। সে কারণে তিনি যোগমায়া দেবী কলেজের অধ্যাপনা থেকে বরখাস্ত হন। ১৯৬৫ সালে অভিমানাহত উৎপল লন্ডনে গিয়ে বসবাস আরম্ভ করেন। সেখানে তিনি শিক্ষকতা করতেন। লন্ডনে বসবাসকালে তিনি বিবাহ করেন এবং কবিতা লেখা থেকে সাময়িক বিরতি নেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হলো-চৈত্রে রচিত কবিতা, পুরী সিরিজ, আবার পুরী সিরিজ, লোচনদাস কারিগর, খ-বৈচিত্রের দিন, শ্রেষ্ঠ কবিতা, সলমাজরির কাজ, পদ্যসংগ্রহ, কবিতাসংগ্রহ, কহবতীর নাচ, নাইট স্কুল, টুসু আমার চিন্তামণি। তার চারপাশে ছড়িয়ে থাকা জীবন প্রকৃতি কোনো রহস্যভূমি রচনা না করেই তার কবিতে মেলে ধরে বর্তমান সমাজবাস্তবতা। উৎপল কুমার বসু বহুলব্যবহৃত শব্দগুলোকে কবিতার শরীরে এমনভাবে স্থাপন করেছেন যে, যার ফলে তৈরি হয়েছে বাক্যের নতুন মাত্রা। অনেকে অবশ্য বলেনÑ তার কবিতা ‘আকারসর্বস্ব’। ২০১৫ সালের ৩ অক্টোবর মৃত্যুবরণ করেন তিনি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

কবি উৎপল কুমার বসুর জন্ম

Update Time : 03:33:10 am, Monday, 3 August 2026