জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে টুঙ্গিপাড়ায় নির্মিত ‘৩৬শে জুলাই গণঅভ্যুত্থান’ তোরণে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। গত শনিবার শিশুপার্কের সামনে সব শহিদ ও আহত যোদ্ধাদের স্মরণে তোরণ নির্মাণ করে পৌর স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। পরে রাতেই সেই তোরণে আগুন ধরিয়ে দেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১২টার দিকে কে বা কারা আগুন ধরিয়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল করে। এতে পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক গোলাম সাগর ও পৌর ছাত্রদলের আহ্বায়ক ইয়েন মুন্সীর ছবিসহ পদবি পুড়ে যায়। পৌর ছাত্রদলের আহ্বায়ক ইয়েন বলেন, দুপুরে তোরণটি নির্মাণের পর গোপালগঞ্জ-৩ আসনের এমপি এসএম জিলানীর সঙ্গে কোটালিপাড়ায় একটি অনুষ্ঠানে অংশ নিতে যাই। পরে শুনি রাতে কে বা কারা সেই তোরণে আগুন ধরিয়ে দিয়েছে। যারা এ কাজ করেছে তারা জুলাইযোদ্ধাদের অপমান করেছে। তাই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। ওসি আইয়ুব আলী বলেন, জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তবে রোববার দুপুর পর্যন্ত কেউ অভিযোগ করেনি।
4:24 am, Monday, 3 August 2026
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ৩৬শে জুলাই তোরণে অগ্নিসংযোগ
-
MIT ERP
- Update Time : 03:11:34 am, Monday, 3 August 2026
- 3
Tag :
Popular Post














