কক্সবাজারের রামু-উখিয়ার প্রাচীন জনগোষ্ঠীর সংগঠন ‘আবদুল আলী সিকদার বংশ সংহতি সংঘ’র ২৪তম বার্ষিক ইছালে ছওয়াব মাহফিল আগামী ২৬ ডিসেম্বর (শনিবার) অনুষ্ঠিত হবে। রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের অফিসের চর এলাকায় হোছন আলী সিকদার প্রজন্মের মরহুম ছৈয়দুর রহমান দফাদারের গৃহাঙ্গনে এ মাহফিলের আয়োজন করা হবে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় হায়দার আলী সিকদার প্রজন্মের মরহুম উকিল মেহের আলীর গৃহাঙ্গনে সংগঠনের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই সভায় সংগঠনের প্রয়াত সভাপতি সার্জেন্ট (অব.) মাহমুদুল হক সিকদারের মৃত্যুতে শূন্য পদে সহসভাপতি মুহাম্মদ আলী হায়দারকে সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত করা হয়। সংগঠনের সহসভাপতি মুহাম্মদ আলী হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা, রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট আবুল মনসুর।
প্রধান আলোচকের বক্তব্যে অ্যাডভোকেট আবুল মনসুর বলেন, ‘বিত্তে নয়, চিত্তে বড় হতে হবে। নিজের ভুল নিজেকেই ধরতে হবে এবং নিজেকে সংশোধন করতে হবে। নিজের ভুল ধরতে পারলে অনেক কিছুই শুদ্ধ হবে। তবেই সফলতা আসবে। তিনি আরও বলেন, আবদুল আলী সিকদার বংশের বিভিন্ন প্রজন্মের মধ্যে রক্তের ও আত্মার সম্পর্ক সুদৃঢ় করতে ইছালে ছওয়াব মাহফিল আয়োজনের যে ঐতিহ্য গত ২৩ বছর ধরে চলে আসছে, তা বিরল।
এ ঐতিহ্য অব্যাহত রেখে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করতে হবে। সবার অংশগ্রহণে ২৪তম ইছালে ছওয়াব মাহফিল সফল করার জন্য তিনি আহ্বান জানান। সভায় পবিত্র কোরআন তিলাওয়াত ও মোনাজাত পরিচালনা করেন পূর্ব ধেচুয়াপালংয়ের হায়দার আলী সিকদার প্রজন্মের পুরুষ সদস্য মাহমুদুল হক সিকদার। সংগঠনের সভাপতি সার্জেন্ট (অব.) মাহমুদুল হক সিকদার ও সহসভাপতি আবদুর রাজ্জাক সিকদারের মৃত্যুতে সভায় শোকপ্রস্তাব গৃহীত হয়।
পরে সম্মিলিত আলোচনা ও সর্বসম্মতিক্রমে সভাপতি পদে মুহাম্মদ আলী হায়দারকে নির্বাচিত করা হয়। এ ছাড়া সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে তিনজনকে সহসভাপতি এবং একজনকে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। নতুন সহসভাপতিরা হলেন ফতেখাঁরকুল ইউনিয়নের হায়দার আলী সিকদার প্রজন্ম কমিটির সদস্য মাহাবুব উল আলম কাজল, খুনিয়াপালং ইউনিয়নের হায়দার আলী সিকদার প্রজন্ম কমিটির সদস্য আজিজুল হক সিকদার এবং হলদিয়া পালং ইউনিয়নের শমশের আলী সিকদার প্রজন্ম কমিটির সদস্য মাস্টার জাফর আলম।
পূর্ব ধেচুয়াপালংয়ের মাহমুদুল হক সিকদারকে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল্লাহ খালেদের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সিকদার, পূর্ব ধেচুয়াপালংয়ের হায়দার আলী সিকদার প্রজন্ম কমিটির সদস্য আজিজুল হক সিকদার, মুজিবুল হক সিকদার, মাহমুদুল হক সিকদার, জসিম উদ্দিন চৌধুরী ও সুলতান মাহমুদ কাজল।
এ ছাড়া বক্তব্য দেন রুস্তম আলী সিকদার প্রজন্ম কমিটির সদস্য এহছানুল করিম চৌধুরী; শমশের আলী সিকদার প্রজন্ম কমিটির সদস্য মোহাম্মদ ইছলাম সিকদার ও মো. আনোয়ার উল ইসলাম সিকদার; জব্বার আলী সিকদার প্রজন্ম কমিটির সদস্য মো. আবদুল্লাহ ফারুক; হোছন আলী সিকদার প্রজন্ম কমিটির আহ্বায়ক ফরিদুল আলম, সদস্যসচিব মোহাম্মদ ইয়াহিয়া ও সদস্য মোর্শেদ আলম; ফতেহ আলী মাতবর প্রজন্ম কমিটির সদস্যসচিব সালাহ উদ্দিন ও সদস্য জয়নাল আবেদীন বাবু; এবং রামুর হায়দার আলী সিকদার প্রজন্ম কমিটির সদস্য মাহাবুব উল আলম কাজল, নুরুল আবরার ও মো. সারওয়াত ওবাইদ ওয়াফী।





















