আজ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
৮ কার্তিক, ১৪৩৩ | ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৬°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৪°C
বৃষ্টির সম্ভাবনা: ২%

প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্য: গ্রেপ্তার যুবকের বাবাও ডিবি হেফাজতে

  • MIT ERP
  • Update Time : 10:56:09 pm, Thursday, 22 October 2026
  • 32

প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্য: গ্রেপ্তার যুবকের বাবাও ডিবি হেফাজতে

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য করে গ্রেপ্তার হওয়া কলেজশিক্ষার্থী মো. আবু বকর সিদ্দিকের সঙ্গে তার বাবা আয়নাল হককেও গোয়েন্দা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) তাদের ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার কাছে হস্তান্তর করা হয়। এসআরবি-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সল ইশতিয়াক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আবু বকর সিদ্দিক ও তার বাবা আয়নাল হককে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আবু বকর সিদ্দিক রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।

তার বাড়ি রাজশাহী মহানগরের চন্দ্রিমা থানার কেচুয়াতৈল এলাকায়। তার বাবা আয়নাল হক পেশায় কৃষক। চার ভাইবোনের মধ্যে আবু বকর সবার বড়। স্থানীয় সূত্রে জানা গেছে, পড়াশোনার পাশাপাশি ভ্যানে সবজি পরিবহনের কাজ করেন আবু বকর। প্রধানমন্ত্রীর রাজশাহী সফর নিয়ে ‘দ্য বিউটি অব রাজশাহী’ নামের একটি ফেসবুক পেজের পোস্টে তিনি ‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যটি করেন।

ওই মন্তব্যের পর তাকে গ্রেপ্তার করা হয়। তবে ছেলের ফেসবুক মন্তব্যের ঘটনায় বাবা আয়নাল হককে কী কারণে হেফাজতে নেওয়া হয়েছে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সরকারকে বিশ্বাস করে আমরা ঠকেছি: ফাতেমা তাসনিম জুমা

প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্য: গ্রেপ্তার যুবকের বাবাও ডিবি হেফাজতে

Update Time : 10:56:09 pm, Thursday, 22 October 2026